শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ٩٠
(৯০) কুরআন উপকথা নয়, বরং, আমি তাদের কাছে সত্য কুরআন নিয়ে এসেছি। আর নিশ্চয় তারা মিথ্যাবাদী। (২৩. আল মুমিনূন : ৯০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ٩١
(৯১) আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। আর তাঁর সঙ্গে অন্য কোনো উপাস্য নেই। যদি থাকতো তবে প্রত্যেক উপাস্য নিজ সৃষ্টি নিয়ে অবশ্যই পৃথক হয়ে যেতো। আর তাদের একজন অন্যজনের উপরে প্রবল হয়ে যেতো। তারা যা রচনা করে, তা থেকে আল্লাহ পবিত্র। (২৩. আল মুমিনূন : ৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ٩٢
(৯২) আল্লাহ দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। সুতরাং তারা যা অংশীদার করে, আল্লাহ তা থেকে বহু উর্ধ্বে। (২৩. আল মুমিনূন : ৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ ٩٣
(৯৩) আপনি বলুন, “হে আমার প্রভু! যে শাস্তির বিষয়ে তাদেরকে অঙ্গীকার দেওয়া হয়েছে, তা যদি আপনি আমাকে দেখান, (২৩. আল মুমিনূন : ৯৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٩٤
(৯৪) তাহলে হে আমার প্রভু! আপনি আমাকে অত্যাচারী জাতির অন্তর্ভূক্ত করবেন না।” (২৩. আল মুমিনূন : ৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ ٩٥
(৯৫) আমি যে শাস্তির বিষয়ের অঙ্গীকার তাদেরকে দিয়েছি, অবশ্যই আমি তা আপনাকে দেখাতে সক্ষম। (২৩. আল মুমিনূন : ৯৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ ٩٦
(৯৬) আপনি মন্দকে তাই দিয়ে প্রতিরোধ করুন, যা উত্তম। তারা যা রচনা করে, আমি ঐ বিষয়ে ভালো জানি। (২৩. আল মুমিনূন : ৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ ٩٧
(৯৭) আপনি বলুন, “হে আমার প্রভু! আমি শয়তানদের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, (২৩. আল মুমিনূন : ৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ ٩٨
(৯৮) হে আমার প্রভু! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যোনো শয়তানরা আমার কাছেও আসতে না পারে।” (২৩. আল মুমিনূন : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ ٩٩
(৯৯) এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, “হে আমার প্রভু! আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করুন, (২৩. আল মুমিনূন : ৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٠٠
(১০০) যেনো আমি পৃথিবীতে সৎকর্ম করতে পারি, যে সৎকর্ম আমি ছেড়ে এসেছি।” কখনোই নয়। নিশ্চয় এ তো তার একটি মুখের কথা। আর তাদের পিছনে একটি সময়সীমা আছে, মৃত্যু থেকে শুরু করে পুনরায় জীবিত হওয়ার দিন পর্যন্ত। (২৩. আল মুমিনূন : ১০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ ١٠١
(১০১) তারপর যখন শিঙ্গার মধ্যে ফুঁ দেওয়া হবে, তখন সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না আর তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না। (২৩. আল মুমিনূন : ১০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٢
(১০২) সুতরাং যাদের পাল্লা ভারী হবে, তবে তারাই সাফল্য প্রাপ্ত হবে। (২৩. আল মুমিনূন : ১০২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ ١٠٣
(১০৩) আর যাদের পাল্লা হাল্কা হবে, তবে এরাই নিজেদের ক্ষতিসাধন করেছে। তারা দোযখের মধ্যে চিরকাল থাকবে। (২৩. আল মুমিনূন : ১০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ ١٠٤
(১০৪) আগুন তাদের মুখ পুড়িয়ে দিবে আর তারা সেখানে বীভৎস আকার ধারন করবে। (২৩. আল মুমিনূন : ১০৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা