শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ ٦٠
(৬০) আর যারা যা দান করবার, তা ভীত হৃদয়ে এ কারণে দান করে যে, তাদেরকে নিজ প্রভুর কাছে ফিরে যেতে হবে, (২৩. আল মুমিনূন : ৬০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ ٦١
(৬১) সুতরাং এরাই কল্যাণকে দ্রুত অর্জন করে আর এরাই ঐ কল্যাণ অর্জনে অগ্রগামী। (২৩. আল মুমিনূন : ৬১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٦٢
(৬২) আমি কাউকে তার ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব অর্পন করি না। আর আমার কাছে এক গ্রন্থ আছে, যা সত্য কথা বলে দিবে। আর তাদের প্রতি অন্যায় করা হবে না। (২৩. আল মুমিনূন : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ ٦٣
(৬৩) বরং, তাদের হৃদয় এ কুরআনের ব্যাপারে অজ্ঞতার মধ্যে আচ্ছন্ন। আর এসব বাদ দিয়েও তারা আরো অনেক অন্যায় কাজ করছে। (২৩. আল মুমিনূন : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ ٦٤
(৬৪) এমনকি, যখন আমি তাদের মধ্যে সমৃদ্ধিশালী লোকদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করবো, তখনই তারা আর্তনাদ করবে। (২৩. আল মুমিনূন : ৬৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَا تَجۡـَٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ ٦٥
(৬৫) তাদেরকে বলা হবে, “আজ তোমরা আর্তনাদ করো না। নিশ্চয় তোমরা আমার কাছ থেকে কোনো সাহায্য পাবে না। (২৩. আল মুমিনূন : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ ٦٦
(৬৬) অবশ্যই তোমাদের কাছে আমার বাণী সমূহ পাঠ করা হতো, তখন তোমরা পিছন ফিরে চলে যেতে। (২৩. আল মুমিনূন : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ ٦٧
(৬৭) তোমরা অহঙ্কার করে সারা রাত কুরআনের বিষয়ে অর্থহীন আলোচনা করতে।” (২৩. আল মুমিনূন : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ ٦٨
(৬৮) অতএব তারা কি কুরআনের এই বাণী সম্পর্কে চিন্তা করে না? না কি, তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পূর্ব-পুরুষদের কাছে আসেনি? (২৩. আল মুমিনূন : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ ٦٩
(৬৯) না কি, তারা তাদের রসূলকে আগে থেকে চিনতো না, ফলে তারা তাঁকে অস্বীকার করে? (২৩. আল মুমিনূন : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ ٧٠
(৭০) না কি, তারা বলে যে, রসূলের সাথে জ্বিন আছে, ফলে তিনি পাগল? বরং রসূল তাদের কাছে সত্য নিয়ে এসেছেন আর তাদের অধিকাংশ ব্যক্তিই সত্যকে পছন্দ করে না। (২৩. আল মুমিনূন : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ ٧١
(৭১) সত্য যদি তাদের কামনার অনুসরণ করতো, তবে নভোমন্ডল, ভূমন্ডল ও এদের মধ্যে যা কিছু আছে, সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়তো। বরং আমি তাদেরকে উপদেশ দান করেছি, কিন্তু তারা উপদেশ থেকে বিমুখ থাকে। (২৩. আল মুমিনূন : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ٧٢
(৭২) না কি, আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান? বস্তুত আপনার প্রভুর প্রতিদানই উত্তম আর তিনিই উত্তম জীবিকা-দাতা। (২৩. আল মুমিনূন : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّكَ لَتَدۡعُوهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٧٣
(৭৩) নিশ্চয় আপনি তাদেরকে সরল পথের দিকে আহবান করছেন। (২৩. আল মুমিনূন : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ ٧٤
(৭৪) নিশ্চয় যারা পরকালের প্রতি বিশ্বাস করে না, তারা অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। (২৩. আল মুমিনূন : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা