শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٞ فَٱسۡتَمِعُواْ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخۡلُقُواْ ذُبَابٗا وَلَوِ ٱجۡتَمَعُواْ لَهُۥۖ وَإِن يَسۡلُبۡهُمُ ٱلذُّبَابُ شَيۡـٔٗا لَّا يَسۡتَنقِذُوهُ مِنۡهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلۡمَطۡلُوبُ ٧٣
(৭৩) ওহে মানব জাতি! তোমাদের জন্যে একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শুনো। তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকো, তারা কখনো একটি মাছি সৃষ্টি করতে পারে না, যদিও সেই জন্যে তারা সবাই একত্রিত হয়। আর একটি মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে এই উপাস্যরা ঐ মাছির কাছ থেকে তা উদ্ধার করতেও পারে না। প্রার্থনাকারী অবিশ্বাসীরা ও যে মূর্তিগুলোর কাছে প্রার্থনা করা হয় উভয়েই শক্তিহীন। (২২. আল হাজ্জ্ব : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ٧٤
(৭৪) তারা আল্লাহকে তাঁর যথাযোগ্য সম্মান অনুযায়ী সম্মান করে না। নিশ্চয় আল্লাহ হচ্ছেন শক্তিশালী, পরাক্রমশালী। (২২. আল হাজ্জ্ব : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ٧٥
(৭৫) আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্যে থেকে যাকে ইচ্ছা বাণীবাহক হিসেবে মনোনীত করেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (২২. আল হাজ্জ্ব : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ٧٦
(৭৬) যা কিছু তাদের সামনে ও যা কিছু তাদের পিছনে আছে, আল্লাহ তা জানেন। আর আল্লাহর কাছেই সব বিষয়কে ফিরিয়ে আনা হয়। (২২. আল হাজ্জ্ব : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱرۡكَعُواْ وَٱسۡجُدُواْۤ وَٱعۡبُدُواْ رَبَّكُمۡ وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ۩ ٧٧
(৭৭) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের প্রভুর উপাসনা করো ও সৎকাজ করো, যেনো তোমরা সাফল্য প্রাপ্ত হতে পারো। (সেজদা-৭) (২২. আল হাজ্জ্ব : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَٰهِدُواْ فِي ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَىٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٰهِيمَۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِي هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيۡكُمۡ وَتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِۚ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱعۡتَصِمُواْ بِٱللَّهِ هُوَ مَوۡلَىٰكُمۡۖ فَنِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ ٧٨
(৭৮) আর তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, যেভাবে তাঁর পথে সংগ্রাম করা উচিত। আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন ও ধর্মের ব্যাপারে তোমাদের উপরে কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকো। ইব্রাহীম ইতিপূর্বে তোমাদের নাম মুসলমান রেখেছেন ও এ কুরআনের মধ্যেও আল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছেন। যেনো রসূল তোমাদের উপরে সাক্ষী হতে পারেন ও তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। সুতরাং তোমরা নামায প্রতিষ্ঠিত করো ও যাকাত আদায় করো। আর তোমরা আল্লাহকে শক্তভাবে ধারণ করো। আল্লাহ তোমাদের প্রকৃত মালিক। সুতরাং আল্লাহ কত উত্তম মালিক আর কত উত্তম সাহায্যকারী। (২২. আল হাজ্জ্ব : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা