(৫৬) রাজত্ব সেই দিন আল্লাহর জন্যেই হবে। আল্লাহ সেই দিন তাদের মধ্যে বিচার করবেন। সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, তারা অনুগ্রহে ভরা বেহেশতের মধ্যে থাকবে। (২২. আল হাজ্জ্ব : ৫৬)
- ব্যাখ্যা
(৫৮) যারা আল্লাহর পথে গৃহ ত্যাগ করেছে, তারপর নিহত হয়েছে অথবা মরে গেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন। নিশ্চয় আল্লাহ উত্তম জীবিকা-দাতা। (২২. আল হাজ্জ্ব : ৫৮)
- ব্যাখ্যা
(৫৯) আল্লাহ অবশ্যই বিশ্বাসীদেরকে এমন একটি স্থানে প্রবেশ করাবেন, যাকে তারা পছন্দ করবে। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, সহনশীল। (২২. আল হাজ্জ্ব : ৫৯)
- ব্যাখ্যা
(৬০) তোমরা এসব কথা স্মরণ রেখো। যে ব্যক্তি সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, যে পরিমাণ তাকে উৎপীড়ন করা হয়েছিলো তবে এটা তার জন্যে উত্তম। তারপর যদি তার উপরে পুনরায় অত্যাচার করা হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন মার্জনাকারী, ক্ষমাশীল। (২২. আল হাজ্জ্ব : ৬০)
- ব্যাখ্যা
(৬১) এটা এজন্যে যে, আল্লাহ সর্ব শক্তিমান আর আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন ও দেখেন। (২২. আল হাজ্জ্ব : ৬১)
- ব্যাখ্যা
(৬২) এটা এজন্যে যে, আল্লাহই সত্য। আর এজন্যে যে, আল্লাহকে ছেড়ে দিয়ে তারা যাকে ডাকে, তা মিথ্যা। আর এজন্যে যে, আল্লাহ সুউচ্চ, মহান। (২২. আল হাজ্জ্ব : ৬২)
- ব্যাখ্যা
(৬৩) আপনি কি দেখেন না যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর পৃথিবী সবুজ হয়ে উঠে? নিশ্চয় আল্লাহ হচ্ছেন সুক্ষদর্শী, সব বিষয়ে অবগত। (২২. আল হাজ্জ্ব : ৬৩)
- ব্যাখ্যা