শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَن يُخۡلِفَ ٱللَّهُ وَعۡدَهُۥۚ وَإِنَّ يَوۡمًا عِندَ رَبِّكَ كَأَلۡفِ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ ٤٧
(৪৭) তারা আপনাকে শাস্তি দ্রুত করতে বলে। অথচ আল্লাহ তাঁর স্বীয় অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। নিশ্চয় আপনার প্রভুর কাছে একদিন, তোমাদের গণনার এক হাজার বছরের সমান। (২২. আল হাজ্জ্ব : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَمۡلَيۡتُ لَهَا وَهِيَ ظَالِمَةٞ ثُمَّ أَخَذۡتُهَا وَإِلَيَّ ٱلۡمَصِيرُ ٤٨
(৪৮) আমি কত যে জনপদকে অবকাশ দিয়েছি, যদিও ঐ জনপদ অত্যাচারী ছিলো। তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি। আমার কাছেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। (২২. আল হাজ্জ্ব : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمۡ نَذِيرٞ مُّبِينٞ ٤٩
(৪৯) আপনি বলুন, “ওহে মানব জাতি! আমি তোমাদের জন্যে একজন স্পষ্ট সতর্ককারী।” (২২. আল হাজ্জ্ব : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٥٠
(৫০) সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্যে ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। (২২. আল হাজ্জ্ব : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ سَعَوۡاْ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ٥١
(৫১) আর যারা আমার বাণী সমূহকে ব্যর্থ করার জন্যে চেষ্টা করে, সুতরাং এরাই জ্বলন্ত আগুনের অধিবাসী হবে। (২২. আল হাজ্জ্ব : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٖ وَلَا نَبِيٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلۡقَى ٱلشَّيۡطَٰنُ فِيٓ أُمۡنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ ثُمَّ يُحۡكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ٥٢
(৫২) আমি আপনার পূর্বে যখনই কোনো রসূল অথবা নবী প্রেরণ করেছি ও তারা কিছু কল্পনা করেছে, তখনই শয়তান তাদের কল্পনার মধ্যে কিছু মিথ্যা ঢেলে দিয়েছে। তারপর আল্লাহ তা দূর করে দেন, শয়তান যা কল্পনার মধ্যে ঢেলে দেয়। তারপর আল্লাহ তাঁর বাণী সমূহকে প্রতিষ্ঠিত করেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (২২. আল হাজ্জ্ব : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّيَجۡعَلَ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ فِتۡنَةٗ لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡقَاسِيَةِ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ ٥٣
(৫৩) যেনো শয়তান যা ঢেলে দেয়, আল্লাহ তা তাদের জন্যে পরীক্ষা স্বরূপ করেদেন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে ও যাদের অন্তর কঠিন। নিশ্চয় অত্যাচারীরা দূরবর্তী বিরোধিতার মধ্যে লিপ্ত রয়েছে। (২২. আল হাজ্জ্ব : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَيُؤۡمِنُواْ بِهِۦ فَتُخۡبِتَ لَهُۥ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٥٤
(৫৪) আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা যেনো জানে যে, কুরআন আপনার প্রভুর পক্ষ থেকে সত্য। তারপর তারা যেনো কুরআনের প্রতি বিশ্বাস করে আর তাদের হৃদয় যেনো কুরআনের প্রতি বিনয়ী হয়। নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদেরকে সরল পথের দিকে পরিচালিত করে থাকেন। (২২. আল হাজ্জ্ব : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي مِرۡيَةٖ مِّنۡهُ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةً أَوۡ يَأۡتِيَهُمۡ عَذَابُ يَوۡمٍ عَقِيمٍ ٥٥
(৫৫) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা কুরআন সম্পর্কে সন্দেহ করা থেকে কখনোই বিরত হবে না, যে পর্যন্ত না, তাদের কাছে হঠাৎ করে কিয়ামত এসে পড়বে অথবা তাদের কাছে এক ধ্বংসা‌ত্মক দিনের শাস্তি এসে পড়বে। (২২. আল হাজ্জ্ব : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা