(১৭) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা ইহুদী, তারকা পুজারী, খ্রীষ্টান, আগুন পুজারী এবং যারা আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহ কিয়ামতের দিন এদের মধ্যে মীমাংসা করে দিবেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সাক্ষী। (২২. আল হাজ্জ্ব : ১৭)
- ব্যাখ্যা
(১৮) আপনি কি দেখেননি যে, যা কিছু আছে নভোমন্ডল ও ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড় সমূহ, গাছপালা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকেই আল্লাহকে সেজদা করে। অনেকের উপরে শাস্তি অবধারিত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তবে তাকে কেউ সম্মান দিতে পারে না। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন। (সেজদা-৬) (২২. আল হাজ্জ্ব : ১৮)
- ব্যাখ্যা
(১৯) বিশ্বাসী ও অবিশ্বাসীগণ হচ্ছে দুই প্রতিপক্ষ, যারা তাদের প্রভুর সম্পর্কে বিতর্ক করে। সুতরাং যারা আল্লাহকে অবিশ্বাস করে, তাদের জন্যে আগুনের পোশাক তৈরী করা হয়েছে এবং তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। (২২. আল হাজ্জ্ব : ১৯)
- ব্যাখ্যা
, হাদিস
(২২) যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে তারা যখনই দোযখ থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে হাতুড়ি মেরে তার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, “তোমরা জ্বলে পোড়ার শাস্তির স্বাদ গ্রহণ করো।” (২২. আল হাজ্জ্ব : ২২)
- ব্যাখ্যা
(২৩) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, আল্লাহ তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। তাদেরকে সেখানে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে। আর সেখানে তাদের পোশাক হবে রেশমী। (২২. আল হাজ্জ্ব : ২৩)
- ব্যাখ্যা