(২) যেদিন তোমরা কিয়ামতকে দেখবে, সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার ঐ সন্তানকে ভুলে যাবে, যাকে সে স্তন্য দিয়েছিলো। আর প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। আপনি মানুষকে মাতাল দেখতে পাবেন। অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন। (২২. আল হাজ্জ্ব : ২)
- ব্যাখ্যা
, হাদিস
(৩) মানুষের মধ্যে এমনো ব্যক্তি আছে, যে ব্যক্তি সত্যের কোনো জ্ঞান ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে ও সে প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। (২২. আল হাজ্জ্ব : ৩)
- ব্যাখ্যা
(৪) শয়তানের সম্পর্কে লিখে দেওয়া হয়েছে, যে ব্যক্তি তার বন্ধু হবে, তবে তাকে সে বিভ্রান্ত করবে এবং তাকে সে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে। (২২. আল হাজ্জ্ব : ৪)
- ব্যাখ্যা
(৫) ওহে মানব জাতি! যদি তোমরা পুনরায় জীবিত হওয়া সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো, তাহলে তোমরা ভেবে দেখো নিশ্চয় আমি তোমাদেরকে মাটি থেকে, তারপর বীর্য থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর পূর্ণাঙ্গ বিশিষ্ট গোস্তপিন্ড থেকে ও অপূর্ণাঙ্গ বিশিষ্ট গোস্তপিন্ড থেকে সৃষ্টি করেছি, যেনো আমি তোমাদের কাছে নিদর্শন সমূহ সুস্পষ্ট করতে পারি। আমি এক নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভের মধ্যে যা ইচ্ছা রেখে দেই, তারপর আমি তোমাদেরকে শিশু রূপে বের করি। তারপর যেনো তোমরা তোমাদের যৌবনে পৌঁছাতে পারো। তোমাদের মধ্যে এমনো ব্যক্তি আছে, যে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। আর তোমাদের মধ্যে এমনো ব্যক্তি আছে, যাকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌছানো হয়, যেনো সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে কিছুই সজ্ঞান না থাকে। আপনি ভূমিকে অনুর্বর দেখতে পান। তারপর আমি যখন তার উপরে পানি বর্ষণ করি, তখন ভূমি সতেজ হয়ে যায় ও ফুলে ওঠে ও সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন হয়। (২২. আল হাজ্জ্ব : ৫)
- ব্যাখ্যা
, হাদিস