শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ ١٠٢
(১০২) বিশ্বাসীরা দোযখের ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের নিজেদের মনের বাসনা অনুযায়ী বেহেশতের মধ্যে চিরকাল বসবাস করবে। (২১. আল আম্বিয়া : ১০২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يَحۡزُنُهُمُ ٱلۡفَزَعُ ٱلۡأَكۡبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوۡمُكُمُ ٱلَّذِي كُنتُمۡ تُوعَدُونَ ١٠٣
(১০৩) মহা আতঙ্ক বিশ্বাসীদেরকে দুশ্চিন্তা গ্রস্ত করবে না। আর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে ও বলবে, “আজকের দিন হচ্ছে তোমাদের জন্যে সুখের দিন, যে দিনের অঙ্গীকার তোমাদেরকে দেওয়া হয়েছিলো।” (২১. আল আম্বিয়া : ১০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ ١٠٤
(১০৪) সেই দিন আমি আকাশকে গুটিয়ে নিবো, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেইভাবে আমি সব কিছুকে পুনরায় সৃষ্টি করবো। অঙ্গীকার রক্ষা করা আমার উপরে দায়িত্ব। নিশ্চয় আমিই অঙ্গীকার সম্পাদনকারী। (২১. আল আম্বিয়া : ১০৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّٰلِحُونَ ١٠٥
(১০৫) অবশ্যই আমি মানুষকে উপদেশ দানের পরে, যবুর গ্রন্থের মধ্যে লিখে দিয়েছি যে, “আমার সৎকর্মশীল বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে।” (২১. আল আম্বিয়া : ১০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي هَٰذَا لَبَلَٰغٗا لِّقَوۡمٍ عَٰبِدِينَ ١٠٦
(১০৬) নিশ্চয় আল্লাহকে উপাসনাকারী জাতির জন্যে কুরআনের মধ্যে উপদেশের বাণী রয়েছে। (২১. আল আম্বিয়া : ১০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ١٠٧
(১০৭) আমি আপনাকে বিশ্বজগতের জন্যে অনুগ্রহ স্বরূপ প্রেরণ করেছি। (২১. আল আম্বিয়া : ১০৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ إِنَّمَا يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ ١٠٨
(১০৮) আপনি বলুন, “আমার কাছে কেবল মাত্র ওহী হয়েছে যে, নিশ্চয় তোমাদের উপাস্য হচ্ছেন একমাত্র উপাস্য। তবে কি তোমরা আল্লাহর প্রতি আ‌ত্মসমর্পণ করবে না?” (২১. আল আম্বিয়া : ১০৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ ءَاذَنتُكُمۡ عَلَىٰ سَوَآءٖۖ وَإِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٌ أَم بَعِيدٞ مَّا تُوعَدُونَ ١٠٩
(১০৯) কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনি বলে দিন যে, “আমি তোমাদেরকে যথাযথ ভাবে সাবধান করেছি। আর আমি জানি না, তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুত শাস্তি নিকটবর্তী, না কি দূরবর্তী। (২১. আল আম্বিয়া : ১০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ مِنَ ٱلۡقَوۡلِ وَيَعۡلَمُ مَا تَكۡتُمُونَ ١١٠
(১১০) নিশ্চয় আল্লাহ তোমাদের প্রকাশ্য কথা জানেন আর যে কথা তোমরা গোপন করো, আল্লাহ ঐ কথাকেও জানেন। (২১. আল আম্বিয়া : ১১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنۡ أَدۡرِي لَعَلَّهُۥ فِتۡنَةٞ لَّكُمۡ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ١١١
(১১১) আমি এটাও জানি না যে, শাস্তি বিলম্বের মধ্যে তোমাদের জন্যে একটি পরীক্ষা কি না। আর হতে পারে যে, এ বিলম্ব কিছু সময় পর্যন্ত তোমাদের জন্যে জীবন ভোগ করার সুযোগ।” (২১. আল আম্বিয়া : ১১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ١١٢
(১১২) রসূল বললেন, “হে আমার প্রভু, আপনি ন্যায়ের সাথে আমাদের মধ্যে বিচার করে দিন। তোমরা যা বলছো, ঐ বিষয়ের উপরে আমাদের প্রভু দয়াময় আল্লাহই আমাদের সাহায্যকারী।” (২১. আল আম্বিয়া : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা