শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ ٤٥
(৪৫) আপনি বলুন, “আমি কেবল মাত্র ওহীর মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি।” কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা ঐ আহবানকে শুনে না। (২১. আল আম্বিয়া : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٤٦
(৪৬) যদি আপনার প্রভুর শাস্তি থেকে কিছুমাত্র শাস্তি তাদেরকে স্পর্শ করে, তবে তারা বলে যে, “হায় আমাদের দুর্ভাগ্য, নিশ্চয় আমরা অন্যায়কারী ছিলাম।” (২১. আল আম্বিয়া : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ ٤٧
(৪৭) আমি কিয়ামতের দিনে ন্যায় বিচারের মানদন্ড স্থাপন করবো। সুতরাং কারো প্রতি সামান্যতম অন্যায় করা হবে না। যদি কোনো কাজ সরিষার দানা পরিমাণ হয়, আমি তা উপস্থিত করবো। হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট। (২১. আল আম্বিয়া : ৪৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ ٤٨
(৪৮) অবশ্যই আমি মূসা ও হারূনকে মীমাংসাকারী গ্রন্থ তাওরাত দিয়েছিলাম। আর তাওরাত ছিলো ঐ সকল আল্লাহ ভীরুদের জন্যে আলো ও উপদেশ স্বরূপ, (২১. আল আম্বিয়া : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ ٤٩
(৪৯) যারা না দেখেই তাদের প্রভুকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত থাকে। (২১. আল আম্বিয়া : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهَٰذَا ذِكۡرٞ مُّبَارَكٌ أَنزَلۡنَٰهُۚ أَفَأَنتُمۡ لَهُۥ مُنكِرُونَ ٥٠
(৫০) আর এ কুরআন এক কল্যাণময় উপদেশ, যা আমি অবতীর্ণ করেছি। তবুও কি তোমরা এ কুরআনকে অস্বীকার করবে? (২১. আল আম্বিয়া : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ ٥١
(৫১) অবশ্যই আমি ইতিপূর্বে ইব্রাহীমকে সৎপথে চলার বুদ্ধিমত্তা দিয়েছিলাম। আর আমি তার সম্পর্কে পরিপূর্ণ অবগত ছিলাম। (২১. আল আম্বিয়া : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ ٥٢
(৫২) যখন ইব্রাহীম তাঁর পিতা ও তাঁর জাতিকে বললেন, “এই মূর্তিগুলো আসলে কী, যাদের তোমরা পূজা করো?” (২১. আল আম্বিয়া : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ ٥٣
(৫৩) তারা বললো, “আমরা আমাদের বাপ-দাদাকে এদের পূজা করতে দেখেছি।” (২১. আল আম্বিয়া : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَقَدۡ كُنتُمۡ أَنتُمۡ وَءَابَآؤُكُمۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٥٤
(৫৪) ইব্রাহীম বললেন, “অবশ্যই তোমরা ও তোমাদের বাপ-দাদারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো।” (২১. আল আম্বিয়া : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أَجِئۡتَنَا بِٱلۡحَقِّ أَمۡ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ ٥٥
(৫৫) তারা বললো, “তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছো, না কি তুমি কৌতুক করছো?” (২১. আল আম্বিয়া : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ بَل رَّبُّكُمۡ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلَّذِي فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ ٥٦
(৫৬) ইব্রাহীম বললেন, “বরং, আল্লাহই তোমাদের প্রভু, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের প্রভু, যিনি এগুলোকে শুরু থেকেই সৃষ্টি করেছেন। আর আমি এইসব বিষয়ের উপরে সাক্ষ্য দান করছি। (২১. আল আম্বিয়া : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصۡنَٰمَكُم بَعۡدَ أَن تُوَلُّواْ مُدۡبِرِينَ ٥٧
(৫৭) আল্লাহর শপথ, যখন তোমরা পিঠ ফিরে চলে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটি পরিকল্পনা গ্রহণ করবো।” (২১. আল আম্বিয়া : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা