শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ ٢٥
(২৫) আমি আপনার পূর্বে এমন কোনো রসূল প্রেরণ করিনি, যাঁর প্রতি আমি এই মর্মে ওহী প্রেরণ করিনি যে, “আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা আমারই উপাসনা করো।” (২১. আল আম্বিয়া : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ ٢٦
(২৬) তারা বলে, “দয়াময় আল্লাহ, ফেরেশতাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন।” তাঁরই সব পবিত্রতা। বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। (২১. আল আম্বিয়া : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ ٢٧
(২৭) ফেরেশতারা আল্লাহর আগ বাড়িয়ে কথা বলতে পারে না। আর তারা তাঁর আদেশ অনুযায়ী কাজ করে। (২১. আল আম্বিয়া : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ ٢٨
(২৮) ফেরেশতাদের সামনে ও পিছনে যা কিছু আছে আল্লাহ তা জানেন। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে ব্যতীত ফেরেশতারা অন্য কারো জন্যে সুপারিশ করে না। আর ফেরেশতারা আল্লাহর ভয়ের কারণে সর্বদাই ভীত থাকে। (২১. আল আম্বিয়া : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ٢٩
(২৯) ফেরেশতাদের মধ্যে কেউ যদি এমন কথা বলে যে, “নিশ্চয় আল্লাহ ব্যতীত আমিই উপাস্য”, সেক্ষেত্রে আমি তাকে দোযখের শাস্তি দিবো। আমি এভাবেই অন্যায়কারীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (২১. আল আম্বিয়া : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ ٣٠
(৩০) যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা কি তবে ভেবে দেখে না যে, নভোমন্ডল ও ভূমন্ডল উভয়ের মুখ বন্ধ ছিলো, তারপর আমি উভয়ের মুখ খুলে দিলাম আর জীবন্ত সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না? (২১. আল আম্বিয়া : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِهِمۡ وَجَعَلۡنَا فِيهَا فِجَاجٗا سُبُلٗا لَّعَلَّهُمۡ يَهۡتَدُونَ ٣١
(৩১) আমি পৃথিবীর মধ্যে পাহাড় বানিয়েছি, যেনো মানুষদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। আমি তার মধ্যে প্রশস্ত পথ বানিয়েছি, যেনো মানুষ পথ প্রাপ্ত হয়। (২১. আল আম্বিয়া : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ ٣٢
(৩২) আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ বানিয়েছি। অথচ মানুষ তাঁর নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে রাখে। (২১. আল আম্বিয়া : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ٣٣
(৩৩) তিনিই আল্লাহ, যিনি রাত ও দিন আর সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন। সবাই নিজ কক্ষপথে বিচরণ করে। (২১. আল আম্বিয়া : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ ٣٤
(৩৪) আপনার পূর্বেও কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দান করিনি। সুতরাং যদি আপনার মৃত্যু হয়, তবে কি তারা চিরস্থায়ী হবে? (২১. আল আম্বিয়া : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ ٣٥
(৩৫) প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি। বস্তুত আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। (২১. আল আম্বিয়া : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা