শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ ١٣
(১৩) আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে, তুমি তা শুনতে থাকো। (২০. ত্বোয়া-হা : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ ١٤
(১৪) নিশ্চয় আমিই আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। সুতরাং তুমি আমার উপাসনা করো আর তুমি আমাকে স্মরণের জন্যে নামায প্রতিষ্ঠিত করো। (২০. ত্বোয়া-হা : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ ١٥
(১৫) নিশ্চয় কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই; যেনো প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। (২০. ত্বোয়া-হা : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ ١٦
(১৬) হে মূসা! যে ব্যক্তি কিয়ামতের প্রতি বিশ্বাস করে না ও যে ব্যক্তি তার নিজ কামনার অনুসরণ করে, সুতরাং এমন ব্যক্তি যেনো তোমাকে কিয়ামতের বিশ্বাস থেকে না ফেরায়। যদি তুমি কিয়ামতকে অবিশ্বাস করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। (২০. ত্বোয়া-হা : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ ١٧
(১৭) হে মূসা, তোমার ডান হাতে ওটা কী?” (২০. ত্বোয়া-হা : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ ١٨
(১৮) মূসা বললেন, “এটা আমার লাঠি, আমি এর উপরে ভর দেই আর আমি এর দ্বারা আমার ছাগল পালের জন্যে গাছের পাতা পেড়ে থাকি আর এতে আমার অন্যান্য কাজও চলে।” (২০. ত্বোয়া-হা : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ ١٩
(১৯) আল্লাহ বললেন, “হে মূসা! তুমি এই লাঠিকে নিক্ষেপ করো।” (২০. ত্বোয়া-হা : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ ٢٠
(২০) তারপর মূসা লাঠিকে নিক্ষেপ করলেন, তখনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। (২০. ত্বোয়া-হা : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ ٢١
(২১) আল্লাহ বললেন, “তুমি লাঠিকে ধরো আর ভয় করো না, আমি এখনি তাকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিবো। (২০. ত্বোয়া-হা : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ ٢٢
(২২) তোমার হাত বগলের মধ্যে রাখো, তোমার হাত কোনো ত্রুটি ছাড়াই অন্য আরেকটি নিদর্শন রূপে সাদা উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। (২০. ত্বোয়া-হা : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى ٢٣
(২৩) এটা এজন্যে যে, যেনো আমি আমার বিরাট নিদর্শন সমূহের মধ্যে থেকে কিছু তোমাকে দেখাই। (২০. ত্বোয়া-হা : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ٢٤
(২৪) তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা ছাড়িয়ে যাচ্ছে।” (২০. ত্বোয়া-হা : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي ٢٥
(২৫) মূসা বললেন, “হে আমার প্রভু, আমার বুককে প্রশস্ত করে দিন। (২০. ত্বোয়া-হা : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي ٢٦
(২৬) এবং আমার কাজকে সহজ করে দিন। (২০. ত্বোয়া-হা : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي ٢٧
(২৭) এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন। (২০. ত্বোয়া-হা : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَفۡقَهُواْ قَوۡلِي ٢٨
(২৮) যেনো তারা আমার কথা বুঝতে পারে। (২০. ত্বোয়া-হা : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي ٢٩
(২৯) আমার জন্যে আমার পরিবারের মধ্যে থেকে একজন সহযোগী বানিয়ে দিন। (২০. ত্বোয়া-হা : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰرُونَ أَخِي ٣٠
(৩০) আমার ভাই হারূনকে সহযোগী বানিয়ে দিন। (২০. ত্বোয়া-হা : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي ٣١
(৩১) তার মাধ্যমে আমার শক্তিকে মজবুত করুন। (২০. ত্বোয়া-হা : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي ٣٢
(৩২) এবং তাকে আমার কাজের মধ্যে অংশীদার করুন। (২০. ত্বোয়া-হা : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا ٣٣
(৩৩) যেনো আমরা অধিক পরিমাণে আপনার পবিত্রতা ঘোষনা করতে পারি। (২০. ত্বোয়া-হা : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَذۡكُرَكَ كَثِيرًا ٣٤
(৩৪) আর অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। (২০. ত্বোয়া-হা : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا ٣٥
(৩৫) নিশ্চয় আপনিই আমাদের অবস্থা সবই দেখছেন।” (২০. ত্বোয়া-হা : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ ٣٦
(৩৬) আল্লাহ বললেন, “হে মূসা, তুমি যা চেয়েছো, তা তোমাকে দেওয়া হলো। (২০. ত্বোয়া-হা : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ ٣٧
(৩৭) অবশ্যই আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম। (২০. ত্বোয়া-হা : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা