শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَيَجۡعَلُ لَهُمُ ٱلرَّحۡمَٰنُ وُدّٗا ٩٦
(৯৬) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, শীঘ্রই দয়াময় আল্লাহ তাদের পরস্পরের জন্যে ভালোবাসা সৃষ্টি করবেন। (১৯. মারইয়াম : ৯৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلۡمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوۡمٗا لُّدّٗا ٩٧
(৯৭) প্রকৃতপক্ষে আমি কুরআনকে আপনার মাতৃ ভাষায় সহজ করে দিয়েছি, যেনো আপনি কুরআনের দ্বারা মুত্তাকীদেরকে সুসংবাদ দান করেন। আর যেনো আপনি কুরআনের দ্বারা তর্কপ্রিয় জাতিকে সতর্ক করেন। (১৯. মারইয়াম : ৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا ٩٨
(৯৮) তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি। আপনি কি তাদের মধ্যে কোনো একজনেরও সাড়া পান, অথবা আপনি কি তাদের ক্ষীনতম শব্দও শুনতে পান? (১৯. মারইয়াম : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

২০) طه - ত্বোয়া-হা (আরবী বর্ণ)
আয়াতঃ ১৩৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

طه ١
(১) তোয়া, হা। (২০. ত্বোয়া-হা : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ ٢
(২) আপনাকে কষ্ট দেওয়ার জন্যে আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি। (২০. ত্বোয়া-হা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا تَذۡكِرَةٗ لِّمَن يَخۡشَىٰ ٣
(৩) তবে তাদেরকে উপদেশ দেওয়ার জন্যে অবতীর্ণ করেছি, যারা আল্লাহকে ভয় করে। (২০. ত্বোয়া-হা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِيلٗا مِّمَّنۡ خَلَقَ ٱلۡأَرۡضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلۡعُلَى ٤
(৪) কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সুউচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন। (২০. ত্বোয়া-হা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ ٥
(৫) অতি দয়াময় আল্লাহ সিংহাসনের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। (২০. ত্বোয়া-হা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَمَا تَحۡتَ ٱلثَّرَىٰ ٦
(৬) নভোমন্ডল, ভুমন্ডল ও এ দুইয়ের মধ্যে ও মাটির নিচে যা কিছু আছে, সব কিছুই আল্লাহর জন্যে। (২০. ত্বোয়া-হা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى ٧
(৭) আপনি যদি উচ্চকন্ঠে কথা বলেন, তবে আপনি জেনে রাখুন যে, নিশ্চয় আল্লাহ গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। (২০. ত্বোয়া-হা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ ٨
(৮) আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। সব সুন্দর নাম সমূহ তাঁর জন্যেই। (২০. ত্বোয়া-হা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ٩
(৯) আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? (২০. ত্বোয়া-হা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى ١٠
(১০) মূসা যখন আগুন দেখলেন, তখন তাঁর পরিবারকে বললেন, “তোমরা এখানে অবস্থান করো নিশ্চয় আমি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো। অথবা আমি আগুনের কাছে পৌঁছে কোনো পথের দিশা পেয়ে যাবো।” (২০. ত্বোয়া-হা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ ١١
(১১) তারপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, তখন তাঁকে ডাকা হলো, “হে মূসা! (২০. ত্বোয়া-হা : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّيٓ أَنَا۠ رَبُّكَ فَٱخۡلَعۡ نَعۡلَيۡكَ إِنَّكَ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوٗى ١٢
(১২) নিশ্চয় আমিই তোমার প্রভু, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, নিশ্চয় তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছো। (২০. ত্বোয়া-হা : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা