শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَفَرَءَيۡتَ ٱلَّذِي كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالٗا وَوَلَدًا ٧٧
(৭৭) আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে ব্যক্তি আমার বাণী সমূহকে অবিশ্বাস করে ও বলে যে, “অবশ্যই আমাকে মৃত্যুর পরেও সম্পদ ও সন্তান দেওয়া হবে?” (১৯. মারইয়াম : ৭৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَطَّلَعَ ٱلۡغَيۡبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا ٧٨
(৭৮) সে কি অদৃশ্য বিষয় জেনে গেছে, অথবা সে কি দয়াময় আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে? (১৯. মারইয়াম : ৭৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَلَّاۚ سَنَكۡتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلۡعَذَابِ مَدّٗا ٧٩
(৭৯) কখনোই তার এ ধারনা সত্য নয়। সে যা বলে, আমি তা শীঘ্রই লিখে রাখবো। আর আমি তার জন্যে শাস্তি দীর্ঘায়িত করতে থাকবো। (১৯. মারইয়াম : ৭৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأۡتِينَا فَرۡدٗا ٨٠
(৮০) আর সে যে সম্পদ ও সন্তানের কথা বলছে, আমিই এইগুলোর অধিকারী হবো আর আমার কাছে সে নিঃসঙ্গ অবস্থায় আসবে। (১৯. মারইয়াম : ৮০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لِّيَكُونُواْ لَهُمۡ عِزّٗا ٨١
(৮১) তারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য উপাস্য গ্রহণ করেছে, যেনো ঐ উপাস্যরা তাদের জন্যে সাহায্যকারী হয়। (১৯. মারইয়াম : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّاۚ سَيَكۡفُرُونَ بِعِبَادَتِهِمۡ وَيَكُونُونَ عَلَيۡهِمۡ ضِدًّا ٨٢
(৮২) কখনোই তাদের এ ধারনা সত্য নয়। এই উপাস্যরা তাদের উপাসনাকে শীঘ্রই অস্বীকার করবে। আর এই উপাস্যরা তাদের বিরোধী পক্ষ হয়ে যাবে। (১৯. মারইয়াম : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَ أَنَّآ أَرۡسَلۡنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلۡكَٰفِرِينَ تَؤُزُّهُمۡ أَزّٗا ٨٣
(৮৩) আপনি কি লক্ষ্য করেননি যে, আমি অবিশ্বাসীদের উপরে শয়তানদেরকে ছেড়ে দিয়েছি। যেনো শয়তানরা তাদেরকে বিশেষ ভাবে মন্দকর্মে উৎসাহিত করে। (১৯. মারইয়াম : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا تَعۡجَلۡ عَلَيۡهِمۡۖ إِنَّمَا نَعُدُّ لَهُمۡ عَدّٗا ٨٤
(৮৪) সুতরাং আপনি তাদের ব্যাপারে ব্যস্ত হবেন না। আমি তো কেবল মাত্র তাদের শাস্তির জন্যে প্রতিশ্রুত দিনের গণনা পূর্ণ করছি। (১৯. মারইয়াম : ৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ نَحۡشُرُ ٱلۡمُتَّقِينَ إِلَى ٱلرَّحۡمَٰنِ وَفۡدٗا ٨٥
(৮৫) সেই দিন আমি দয়াময় আল্লাহর কাছে মুত্তাকীদেরকে অতিথি রূপে সমবেত করবো। (১৯. মারইয়াম : ৮৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَنَسُوقُ ٱلۡمُجۡرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرۡدٗا ٨٦
(৮৬) আর আমি অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় দোযখের দিকে তাড়িয়ে নিয়ে যাবো। (১৯. মারইয়াম : ৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّا يَمۡلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا ٨٧
(৮৭) কেউ সুপারিশ করার অধিকারী হবে না, তবে ঐ ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে। (১৯. মারইয়াম : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗا ٨٨
(৮৮) তারা বলে, “দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।” (১৯. মারইয়াম : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّقَدۡ جِئۡتُمۡ شَيۡـًٔا إِدّٗا ٨٩
(৮৯) অবশ্যই তোমরা তো এক অদ্ভুত বিষয়ের উপরে কথা এনেছো। (১৯. মারইয়াম : ৮৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا ٩٠
(৯০) হয়তো নভোমন্ডল এ কারণে ফেটে পড়বে ও পৃথিবী খন্ড-বিখন্ড হবে আর পর্বতমালা চূর্ণ-বিচুর্ণ হয়ে ভেঙ্গে পড়বে। (১৯. মারইয়াম : ৯০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا ٩١
(৯১) এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান দাবি করে। (১৯. মারইয়াম : ৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا ٩٢
(৯২) অথচ দয়াময় আল্লাহর জন্যে ইহা শোভনীয় নয় যে, তিনি সন্তান গ্রহণ করবেন। (১৯. মারইয়াম : ৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا ٩٣
(৯৩) নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে এমন কেউ নেই, যে ব্যক্তি দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে আসবে না। (১৯. মারইয়াম : ৯৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّقَدۡ أَحۡصَىٰهُمۡ وَعَدَّهُمۡ عَدّٗا ٩٤
(৯৪) অবশ্যই তিনি তাদের সংখ্যার হিসেব রেখেছেন আর তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। (১৯. মারইয়াম : ৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا ٩٥
(৯৫) কিয়ামতের দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে। (১৯. মারইয়াম : ৯৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা