শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا ٦٥
(৬৫) নভোমন্ডল ও ভূমন্ডল এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে, আল্লাহ সবার প্রভু। সুতরাং আপনি তাঁর উপাসনা করুন এবং তাঁর উপাসনায় দৃঢ় থাকুন। আপনি কি আল্লাহর সমতুল্য অন্য কাউকে জানেন?” (১৯. মারইয়াম : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا ٦٦
(৬৬) মানুষ বলে, “কী! যখন আমি মরে যাবো, তখনো কি আমাকে জীবিত অবস্থায় কবর থেকে বের করে আনা হবে?” (১৯. মারইয়াম : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـٔٗا ٦٧
(৬৭) মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি আর সে তখন কিছুই ছিলো না? (১৯. মারইয়াম : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا ٦٨
(৬৮) সুতরাং আপনার প্রভুর শপথ, আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে একত্রে সমবেত করবো। তারপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় দোযখের চারপাশে উপস্থিত করবো। (১৯. মারইয়াম : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمۡ أَشَدُّ عَلَى ٱلرَّحۡمَٰنِ عِتِيّٗا ٦٩
(৬৯) তারপর আমি প্রত্যেক জাতির মধ্যে থেকে তাকে পৃথক করে নিবো, যে ব্যক্তি দয়াময় আল্লাহর প্রতি সর্বাধিক অবাধ্য। (১৯. মারইয়াম : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ لَنَحۡنُ أَعۡلَمُ بِٱلَّذِينَ هُمۡ أَوۡلَىٰ بِهَا صِلِيّٗا ٧٠
(৭০) অবশ্যই আমি তাদের সম্পর্কে ভালো ভাবে জানি, যারা দোযখে মধ্যে প্রবেশের অধিক যোগ্য। (১৯. মারইয়াম : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا ٧١
(৭১) তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে এই দোযখের উপরে অবস্থিত পুলসিরাত অতিক্রম করবে না। এটি হচ্ছে আপনার প্রভুর এক অনিবার্য সিদ্ধান্ত। (১৯. মারইয়াম : ৭১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ثُمَّ نُنَجِّي ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيّٗا ٧٢
(৭২) তারপর আমি তাদেরকে উদ্ধার করবো, যারা আল্লাহকে ভয় করে আর আমি অন্যায়কারীদেরকে দোযখের মধ্যে নতজানু অবস্থায় রেখে দিবো। (১৯. মারইয়াম : ৭২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَيُّ ٱلۡفَرِيقَيۡنِ خَيۡرٞ مَّقَامٗا وَأَحۡسَنُ نَدِيّٗا ٧٣
(৭৩) যখন অবিশ্বাসীদের কাছে আমার সুস্পষ্ট বাণী সমূহ কুরআনকে পাঠ করা হয়, তখন তারা বিশ্বাসীদেরকে বলে, “অবিশ্বাসী ও বিশ্বাসীদের মধ্যে কোন দলটি প্রতিষ্ঠার দিক থেকে উত্তম ও কার মজলিস শ্রেষ্ঠ?” (১৯. মারইয়াম : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَحۡسَنُ أَثَٰثٗا وَرِءۡيٗا ٧٤
(৭৪) তারা কি দেখে না, তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, তারা এদের চাইতে সম্পদে ও বাহ্যিক দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিলো। (১৯. মারইয়াম : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ مَن كَانَ فِي ٱلضَّلَٰلَةِ فَلۡيَمۡدُدۡ لَهُ ٱلرَّحۡمَٰنُ مَدًّاۚ حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ إِمَّا ٱلۡعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعۡلَمُونَ مَنۡ هُوَ شَرّٞ مَّكَانٗا وَأَضۡعَفُ جُندٗا ٧٥
(৭৫) আপনি বলুন, “যারা বিভ্রান্তির মধ্যে আছে, সুতরাং দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দিবেন। যতক্ষণ পর্যন্ত না, তারা ঐ অঙ্গীকারকে দেখতে পায়, যা তাদেরকে অঙ্গীকার করা হয়েছিলো, তা শাস্তি হোক অথবা কিয়ামতই হোক। তখন তারা জানতে পারবে যে, সে কে, যে ব্যক্তি হচ্ছে মর্যাদায় নিকৃষ্ট ও দলবলে বেশী দুর্বল?” (১৯. মারইয়াম : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ هُدٗىۗ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٞ مَّرَدًّا ٧٦
(৭৬) যারা সৎপথে চলে, আল্লাহ তাদের সৎপথ প্রাপ্তি বৃদ্ধি করেদেন। আর স্থায়ী সৎকর্ম সমূহ আপনার প্রভুর কাছে পুরস্কার প্রদানের জন্যে শ্রেষ্ঠ আর প্রতিদান হিসেবেও শ্রেষ্ট। (১৯. মারইয়াম : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা