শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٣٩
(৩৯) আপনি তাদেরকে পরিতাপের দিন সম্পর্কে সতর্ক করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। অথচ এখন তারা উদাসীন হয়ে পড়ে আছে আর তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (১৯. মারইয়াম : ৩৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ ٤٠
(৪০) নিশ্চয় পৃথিবীর ও পৃথিবীর উপরে যারা আছে তাদের চুড়ান্ত মালিকানার অধিকারী আমিই হবো। আর আমার কাছেই তাদেরকে ফিরিয়ে আনা হবে। (১৯. মারইয়াম : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِبۡرَٰهِيمَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيًّا ٤١
(৪১) আপনি এই কুরআনের মধ্যে ইব্রাহীমের ঘটনা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। (১৯. মারইয়াম : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡـٔٗا ٤٢
(৪২) যখন ইব্রাহীম তার পিতাকে বললেন, “হে আমার পিতা! তুমি তার উপাসনা কেনো করো, যে শুনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? (১৯. মারইয়াম : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَبَتِ إِنِّي قَدۡ جَآءَنِي مِنَ ٱلۡعِلۡمِ مَا لَمۡ يَأۡتِكَ فَٱتَّبِعۡنِيٓ أَهۡدِكَ صِرَٰطٗا سَوِيّٗا ٤٣
(৪৩) হে আমার পিতা, নিশ্চয় আমার কাছে এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি। সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। (১৯. মারইয়াম : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَبَتِ لَا تَعۡبُدِ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلرَّحۡمَٰنِ عَصِيّٗا ٤٤
(৪৪) হে আমার পিতা, তুমি শয়তানের উপাসনা করো না। নিশ্চয় শয়তান হচ্ছে দয়াময় আল্লাহর অবাধ্য। (১৯. মারইয়াম : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَبَتِ إِنِّيٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ فَتَكُونَ لِلشَّيۡطَٰنِ وَلِيّٗا ٤٥
(৪৫) হে আমার পিতা, নিশ্চয় আমি আশঙ্কা করি যে, দয়াময়ের পক্ষ থেকে কোনো কঠিন শাস্তি তোমাকে স্পর্শ করবে, ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।” (১৯. মারইয়াম : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنۡ ءَالِهَتِي يَٰٓإِبۡرَٰهِيمُۖ لَئِن لَّمۡ تَنتَهِ لَأَرۡجُمَنَّكَۖ وَٱهۡجُرۡنِي مَلِيّٗا ٤٦
(৪৬) ইব্রাহীমের পিতা আযর বললো, “হে ইব্রাহীম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ হয়েছো? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই তোমাকে পাথড় মেরে হত্যা করবো। আর এখন তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও।” (১৯. মারইয়াম : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ سَلَٰمٌ عَلَيۡكَۖ سَأَسۡتَغۡفِرُ لَكَ رَبِّيٓۖ إِنَّهُۥ كَانَ بِي حَفِيّٗا ٤٧
(৪৭) ইব্রাহীম বললেন, “তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি শীঘ্রই আমার প্রভুর কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করবো। নিশ্চয় তিনি আমার প্রতি অনুগ্রহশীল। (১৯. মারইয়াম : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَعۡتَزِلُكُمۡ وَمَا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدۡعُواْ رَبِّي عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّي شَقِيّٗا ٤٨
(৪৮) আমি তোমাদেরকে ও যাদেরকে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে উপাসনা করো তাদেরকে পরিত্যাগ করছি। আমি আমার প্রভু আল্লাহর উপাসনা করবো। আমি আশা করি যে, আমার প্রভুর উপাসনা করে আমি অনুগ্রহ থেকে বঞ্চিত হবো না।” (১৯. মারইয়াম : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا ٱعۡتَزَلَهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۖ وَكُلّٗا جَعَلۡنَا نَبِيّٗا ٤٩
(৪৯) তারপর ইব্রাহীম যখন তাদেরকে ও আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের তারা উপাসনা করতো ঐ সকল দেবতাদেরকে পরিত্যাগ করলেন, তখন আমি তাঁকে ইসহাক ও ইয়াকুবকে দান করলাম আর প্রত্যেককে আমি নবী বানিয়ে ছিলাম। (১৯. মারইয়াম : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَهَبۡنَا لَهُم مِّن رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَهُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِيّٗا ٥٠
(৫০) আমি তাঁদেরকে আমার অনুগ্রহ দান করেছিলাম আর আমি তাঁদের জন্যে সমুচ্চ সুখ্যাতি নির্ধারণ করেছিলাম। (১৯. মারইয়াম : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مُوسَىٰٓۚ إِنَّهُۥ كَانَ مُخۡلَصٗا وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ٥١
(৫১) আপনি এই গ্রন্থের মধ্যে মূসার কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন মনোনীত আর তিনি ছিলেন রসূল, নবী। (১৯. মারইয়াম : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা