শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَ ٱلۡيَوۡمَ إِنسِيّٗا ٢٦
(২৬) সুতরাং তুমি খাও ও পান করো এবং তোমার চোখ শীতল করো। তারপর তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখতে পাও, তবে তুমি ইশারায় বলে দিও, ‘নিশ্চয় আমি পরম দয়াময়ের জন্যে রোযা রাখার সঙ্কল্প করেছি, কাজেই আমি আজ কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলবো না’।” (১৯. মারইয়াম : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا ٢٧
(২৭) তারপর মারইয়াম সন্তানকে নিয়ে তাঁর জাতির কাছে উপস্থিত হলেন। তারা বললো, “হে মারইয়াম, অবশ্যই তুমি জঘন্য বিষয় নিয়ে এসেছো। (১৯. মারইয়াম : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا ٢٨
(২৮) হে হারূনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ব্যভিচারিনী ছিলেন না।” (১৯. মারইয়াম : ২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا ٢٩
(২৯) তারপর মারইয়াম সন্তানের দিকে ইশারা করলেন। তারা বললো, “যে হচ্ছে দোলনার শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো?” (১৯. মারইয়াম : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا ٣٠
(৩০) সন্তান বললো, “নিশ্চয় আমি আল্লাহর একজন মনোনীত বান্দা। তিনি আমাকে গ্রন্থ দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। (১৯. মারইয়াম : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا ٣١
(৩১) যেখানেই আমি থাকি না কেনো, তিনি আমাকে কল্যাণময় করেছেন। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে, ততদিন নামায পড়তে ও যাকাত আদায় করতে, যতদিন আমি জীবিত থাকি। (১৯. মারইয়াম : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا ٣٢
(৩২) আমার মায়ের প্রতি অনুগত থাকতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাকে দাম্ভিক ও হতভাগ্য করেননি। (১৯. মারইয়াম : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا ٣٣
(৩৩) আমার উপরে শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি আর যেদিন আমি মারা যাবো আর যেদিন আমি জীবিত অবস্থায় কবর থেকে পুনরায় উঠবো।” (১৯. মারইয়াম : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ ٣٤
(৩৪) এই হচ্ছে মারইয়ামের পুত্র ঈসা। এই হলো সত্য কথা, যে সম্পর্কে এই অবিশ্বাসীরা বিতর্ক করে। (১৯. মারইয়াম : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ٣٥
(৩৫) আল্লাহর জন্যে এ সম্ভব নয় যে, তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি এ থেকে পবিত্র। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত করেন, তখন তাকে কেবল মাত্র একথাই বলেন, ‘হয়ে যাও’ সুতরাং তখনি তা হয়ে যায়। (১৯. মারইয়াম : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٣٦
(৩৬) ঈসা আরো বললেন, “নিশ্চয় আল্লাহ আমার প্রভু ও তোমাদেরও প্রভু। অতএব, তোমরা তাঁরই উপাসনা করো। এটাই সরল পথ।” (১৯. মারইয়াম : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ ٣٧
(৩৭) তা সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাদের পরস্পরের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো। সুতরাং তাদের প্রতি আফসোস, যারা সেই ভয়ঙ্কর দিনের সাক্ষাতের ব্যাপারে অবিশ্বাস করে। (১৯. মারইয়াম : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٣٨
(৩৮) সেই দিন তারা কত স্পষ্টভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা আমার কাছে আসবে। কিন্তু আজ অন্যায়কারীরা প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে রয়েছে। (১৯. মারইয়াম : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা