শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَٰيَحۡيَىٰ خُذِ ٱلۡكِتَٰبَ بِقُوَّةٖۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحُكۡمَ صَبِيّٗا ١٢
(১২) যখন ইয়াহইয়া জন্মগ্রহণ করলেন, তখন আমি বললাম, “হে ইয়াহইয়া! আপনি দৃঢ়তার সাথে এই ধর্ম গ্রন্থ ধারণ করুন।” আর আমি তাকে শৈশবেই বিচারবুদ্ধি দান করেছিলাম। (১৯. মারইয়াম : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحَنَانٗا مِّن لَّدُنَّا وَزَكَوٰةٗۖ وَكَانَ تَقِيّٗا ١٣
(১৩) আর আমার নিজের পক্ষ থেকে সহৃদয়তা ও পবিত্রতা দিয়েছিলাম। ইয়াহইয়া ছিলো একজন পরহেযগার ব্যক্তি। (১৯. মারইয়াম : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَرَّۢا بِوَٰلِدَيۡهِ وَلَمۡ يَكُن جَبَّارًا عَصِيّٗا ١٤
(১৪) ইয়াহইয়া ছিলো তাঁর পিতা-মাতার প্রতি অনুগত এবং সে অহঙ্কারী ও অবাধ্য ছিলো না। (১৯. মারইয়াম : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسَلَٰمٌ عَلَيۡهِ يَوۡمَ وُلِدَ وَيَوۡمَ يَمُوتُ وَيَوۡمَ يُبۡعَثُ حَيّٗا ١٥
(১৫) ইয়াহইয়ার উপরে শান্তি, যেদিন তাঁর জন্ম হয়েছিলো ও যেদিন সে মারা গিয়েছিলো আর যেদিন তাঁকে জীবিত অবস্থায় পুনরায় উঠানো হবে। (১৯. মারইয়াম : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا ١٦
(১৬) আপনি এই কুরআনের মধ্যে মারইয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকে বায়তুল মুকাদ্দাসের এক জায়গায় আশ্রয় নিলো। (১৯. মারইয়াম : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا ١٧
(১৭) তারপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে মারইয়াম পর্দা গ্রহণ করলো। তারপর আমি মারইয়ামের কাছে আমার ফেরেশতা প্রেরণ করলাম। ফেরেশতা মারইয়ামের কাছে একজন পুর্ণাঙ্গ মানুষ রূপে দেখা দিলো। (১৯. মারইয়াম : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا ١٨
(১৮) মারইয়াম বললো, “নিশ্চয় আমি তোমার থেকে মুক্তির জন্যে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর তুমি আল্লাহকে ভয় করো, যদি তুমি পরহেযগার হও।” (১৯. মারইয়াম : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا ١٩
(১৯) ফেরেশতা বললো, “আমি তো তোমার প্রভুর পক্ষ হতে প্রেরিত বাণী বাহক, যেনো আমি তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাই।” (১৯. মারইয়াম : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا ٢٠
(২০) মারইয়াম বললো, “কিরূপে আমার পুত্র হবে, যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি কখনো ব্যভিচারিণীও ছিলাম না?” (১৯. মারইয়াম : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا ٢١
(২১) ফেরেশতা বললো, “এমনিতেই হবে। তোমার প্রভু বলেছেন, ‘এটি আমার জন্যে সহজ ব্যাপার। আমি যেনো তাঁকে মানুষের জন্যে একটি নিদর্শন বানাতে পারি ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে পারি। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার’।” (১৯. মারইয়াম : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا ٢٢
(২২) তারপর তিনি তাঁকে গর্ভে ধারণ করলেন আর তাঁকে সহ এক দূরবর্তী স্থানে সরে গেলেন। (১৯. মারইয়াম : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا ٢٣
(২৩) তখন প্রসব বেদনা তাঁকে এক খেজুর গাছের গুড়ির নিকটে নিয়ে এলো। মারইয়াম বললো, “হায় আমার দুর্ভোগ! আমি যদি কোনো রূপে এর পূর্বে মরে যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম!” (১৯. মারইয়াম : ২৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا ٢٤
(২৪) তখন ফেরেশতা তাঁর পায়ের নিচে এক স্থান থেকে মারইয়ামকে ডেকে বললো যে, “তুমি দুঃখ করো না, অবশ্যই তোমার প্রভু তোমার পায়ের নিচে একটি ঝর্ণা রেখেছেন। (১৯. মারইয়াম : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا ٢٥
(২৫) তুমি খেজুর গাছের কান্ডটি তোমার দিকে নাড়া দাও, তাহলে তোমার উপরে টাটকা পাকা খেজুর ঝরে পড়বে। (১৯. মারইয়াম : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা