শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞قَالَ أَلَمۡ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ٧٥
(৭৫) খিজির বললেন, “আমি কি আপনাকে বলিনি যে, নিশ্চয় আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য্যধারণ করে থাকতে পারবেন না?” (১৮. আল কাহফ : ৭৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ إِن سَأَلۡتُكَ عَن شَيۡءِۭ بَعۡدَهَا فَلَا تُصَٰحِبۡنِيۖ قَدۡ بَلَغۡتَ مِن لَّدُنِّي عُذۡرٗا ٧٦
(৭৬) মূসা বললেন, “এর পরে আমি যদি আপনাকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করি, তবে আপনি আমাকে আপনার সঙ্গে রাখবেন না। অবশ্যই আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন।” (১৮. আল কাহফ : ৭৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهۡلَ قَرۡيَةٍ ٱسۡتَطۡعَمَآ أَهۡلَهَا فَأَبَوۡاْ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارٗا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥۖ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَيۡهِ أَجۡرٗا ٧٧
(৭৭) তারপর তাঁরা দুইজন চলতে লাগলেন, অবশেষে যখন তাঁরা এক শহরের অধিবাসীদের কাছে এসে পৌঁছোলেন, তখন তাঁরা এর অধিবাসীদের কাছে খাবার চাইলেন। কিন্তু ওরা তাঁদের মেহমানদারী করতে অস্বীকার করলো। তারপর তাঁরা সেখানে একটি দেয়াল দেখতে পেলেন, যা পড়ে যাবার উপক্রম হয়েছিলো, কাজেই খিজির ঐ দেওয়ালকে সোজা করে দাঁড় করে দিলেন। মূসা বললেন, “আপনি যদি চাইতেন তবে এ কাজের জন্যে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন।” (১৮. আল কাহফ : ৭৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ هَٰذَا فِرَاقُ بَيۡنِي وَبَيۡنِكَۚ سَأُنَبِّئُكَ بِتَأۡوِيلِ مَا لَمۡ تَسۡتَطِع عَّلَيۡهِ صَبۡرًا ٧٨
(৭৮) খিজির বললেন, “এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হলো। আপনি যে বিষয়ে ধৈর্য্য ধরতে পারেননি, এখন আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। (১৮. আল কাহফ : ৭৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتۡ لِمَسَٰكِينَ يَعۡمَلُونَ فِي ٱلۡبَحۡرِ فَأَرَدتُّ أَنۡ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٞ يَأۡخُذُ كُلَّ سَفِينَةٍ غَصۡبٗا ٧٩
(৭৯) নৌকাটির ব্যাপারে তাৎপর্য হলো এই যে, সেটি ছিলো কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রের মধ্যে জীবিকা অনুসন্ধান করতো। তখন আমি ইচ্ছা করলাম যে, নৌকাটি ক্রটিযুক্ত করে দেই। কেননা তাদের অপরদিকে এক বাদশাহ ছিলো। সে জোর করে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিতো। (১৮. আল কাহফ : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا ٱلۡغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤۡمِنَيۡنِ فَخَشِينَآ أَن يُرۡهِقَهُمَا طُغۡيَٰنٗا وَكُفۡرٗا ٨٠
(৮০) তারপর বালকটির ব্যাপারে তাৎপর্য হলো এই যে, তার পিতা-মাতা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলো। তখন আমি আশঙ্কা করলাম যে, বালকটি তার পিতা-মাতাকে আল্লাহর প্রতি অবাধ্যতা ও অবিশ্বাস দ্বারা প্রভাবিত করবে। (১৮. আল কাহফ : ৮০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَأَرَدۡنَآ أَن يُبۡدِلَهُمَا رَبُّهُمَا خَيۡرٗا مِّنۡهُ زَكَوٰةٗ وَأَقۡرَبَ رُحۡمٗا ٨١
(৮১) তাই আমি ইচ্ছা করলাম যে, তাদের প্রভু তাদের জন্যে ঐ বালকটির চাইতে পবিত্রতায় ও দয়ার দিক থেকে একটি উত্তম সন্তান দান করুক। (১৮. আল কাহফ : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا ٱلۡجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيۡنِ يَتِيمَيۡنِ فِي ٱلۡمَدِينَةِ وَكَانَ تَحۡتَهُۥ كَنزٞ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحٗا فَأَرَادَ رَبُّكَ أَن يَبۡلُغَآ أَشُدَّهُمَا وَيَسۡتَخۡرِجَا كَنزَهُمَا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ وَمَا فَعَلۡتُهُۥ عَنۡ أَمۡرِيۚ ذَٰلِكَ تَأۡوِيلُ مَا لَمۡ تَسۡطِع عَّلَيۡهِ صَبۡرٗا ٨٢
(৮২) প্রাচীরের ব্যাপারে তাৎপর্য হলো এই যে, সেটি শহরের দুইজন পিতৃহীন বালকের ছিলো। এ প্রাচীরের নীচে তাদের উভয়ের জন্যে গুপ্তধন ছিলো। তাদের পিতা সৎব্যক্তি ছিলেন। সুতরাং আপনার প্রভু ইচ্ছা করলেন যে, তারা তাদের যৌবনে পৌঁছে যাক এবং আপনার প্রভুর পক্ষ থেকে করুণা স্বরূপ তারা তাদের নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজের ইচ্ছায় তা করিনি। এই হলো ঐ বিষয়ের ব্যাখ্যা, যে বিষয়ে আপনি ধৈর্য্যধারণ করতে পারেননি।” (১৮. আল কাহফ : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَسۡـَٔلُونَكَ عَن ذِي ٱلۡقَرۡنَيۡنِۖ قُلۡ سَأَتۡلُواْ عَلَيۡكُم مِّنۡهُ ذِكۡرًا ٨٣
(৮৩) তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, “আমি শীঘ্রই তাঁর কিছু বর্ণনা তোমাদের কাছে পড়ে শুনাবো।” (১৮. আল কাহফ : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা