শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَىٰهُ ءَاتِنَا غَدَآءَنَا لَقَدۡ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبٗا ٦٢
(৬২) তারপর যখন তাঁরা ঐ স্থানটিকে অতিক্রম করে গেলেন, তখন মূসা তাঁর যুবক ভৃত্যকে বললেন, “আমাদের জন্যে আমাদের সকালের খাবার নিয়ে এসো। অবশ্যই আমাদের এই ভ্রমণের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।” (১৮. আল কাহফ : ৬২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ أَرَءَيۡتَ إِذۡ أَوَيۡنَآ إِلَى ٱلصَّخۡرَةِ فَإِنِّي نَسِيتُ ٱلۡحُوتَ وَمَآ أَنسَىٰنِيهُ إِلَّا ٱلشَّيۡطَٰنُ أَنۡ أَذۡكُرَهُۥۚ وَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ عَجَبٗا ٦٣
(৬৩) ভৃত্য বললো, “আপনি কি লক্ষ্য করেছেন যে, আমরা যখন পাথরের উপরে বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? আমাকে এ কথা স্মরণ রাখতে শয়তান ভুলিয়েছে। মাছটি আশ্চর্যজনক ভাবে সমুদ্রের মধ্যে তার নিজের পথ ধরে চলে গিয়েছিলো।” (১৮. আল কাহফ : ৬৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبۡغِۚ فَٱرۡتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصٗا ٦٤
(৬৪) মূসা বললেন, “এ তো ঐ স্থান, যা আমরা খুঁজছিলাম।” সুতরাং তাঁরা তাঁদের নিজেদের পদচিহ্নের অনুসরণ করে ফিরে চললেন। (১৮. আল কাহফ : ৬৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَوَجَدَا عَبۡدٗا مِّنۡ عِبَادِنَآ ءَاتَيۡنَٰهُ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَعَلَّمۡنَٰهُ مِن لَّدُنَّا عِلۡمٗا ٦٥
(৬৫) তারপর তাঁরা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন, যাঁকে আমি আমার পক্ষ থেকে করুণা দান করেছিলাম ও যাঁকে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। (১৮. আল কাহফ : ৬৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ لَهُۥ مُوسَىٰ هَلۡ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدٗا ٦٦
(৬৬) মূসা খিজিরকে বললেন, “আমি কি এই শর্তের উপরে আপনার অনুসরণ করতে পারি যে, সত্য পথের যে জ্ঞান আপনাকে শিখানো হয়েছে, ঐ জ্ঞান থেকে আপনি আমাকে কিছু শিখাবেন?” (১৮. আল কাহফ : ৬৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ٦٧
(৬৭) খিজির বললেন, “নিশ্চয় আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য্যধারণ করে থাকতে পারবেন না। (১৮. আল কাহফ : ৬৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَيۡفَ تَصۡبِرُ عَلَىٰ مَا لَمۡ تُحِطۡ بِهِۦ خُبۡرٗا ٦٨
(৬৮) যে বিষয় সম্পর্কে কোনো জ্ঞান আপনার আয়ত্ত্বাধীন নয়, তা দেখে কিভাবে আপনি ধৈর্য্যধারণ করবেন?” (১৮. আল কাহফ : ৬৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ صَابِرٗا وَلَآ أَعۡصِي لَكَ أَمۡرٗا ٦٩
(৬৯) মূসা বললেন, “যদি আল্লাহ চান তো আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন এবং আমি আপনাকে কোনো বিষয়ে অমান্য করবো না।” (১৮. আল কাহফ : ৬৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ فَإِنِ ٱتَّبَعۡتَنِي فَلَا تَسۡـَٔلۡنِي عَن شَيۡءٍ حَتَّىٰٓ أُحۡدِثَ لَكَ مِنۡهُ ذِكۡرٗا ٧٠
(৭০) খিজির বললেন, “সুতরাং আপনি যদি আমাকে অনুসরণ করেন, তবে কোনো বিষয় সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না, আমি নিজেই ঐ সম্পর্কে কোনো ব্যাখ্যা আপনাকে বলে দেই।” (১৮. আল কাহফ : ৭০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِي ٱلسَّفِينَةِ خَرَقَهَاۖ قَالَ أَخَرَقۡتَهَا لِتُغۡرِقَ أَهۡلَهَا لَقَدۡ جِئۡتَ شَيۡـًٔا إِمۡرٗا ٧١
(৭১) তারপর তাঁরা দুইজন যাত্রা করলেন, অবশেষে যখন তাঁরা উভয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন, তখন খিজির নৌকাকে ছিদ্র করে দিলেন। মূসা বললেন, “আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্যে নৌকাকে ছিদ্র করলেন? অবশ্যই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন।” (১৮. আল কাহফ : ৭১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ أَلَمۡ أَقُلۡ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ٧٢
(৭২) খিজির বললেন, “আমি কি বলিনি যে, নিশ্চয় আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য্যধারণ করে থাকতে পারবেন না?” (১৮. আল কাহফ : ৭২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ لَا تُؤَاخِذۡنِي بِمَا نَسِيتُ وَلَا تُرۡهِقۡنِي مِنۡ أَمۡرِي عُسۡرٗا ٧٣
(৭৩) মূসা বললেন, “আমি যা ভুলে গিয়েছিলাম, ঐ কারণে আপনি আমার অপরাধ ধরবেন না। আর আপনি আমার কাজে আমার উপরে কঠোরতা আরোপ করবেন না।” (১৮. আল কাহফ : ৭৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَٰمٗا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلۡتَ نَفۡسٗا زَكِيَّةَۢ بِغَيۡرِ نَفۡسٖ لَّقَدۡ جِئۡتَ شَيۡـٔٗا نُّكۡرٗا ٧٤
(৭৪) তারপর তাঁরা দুইজনে চলতে লাগলেন। অবশেষে যখন তারা উপয়ে একটি বালকের সাক্ষাৎ পেলেন, তখন খিজির বালককে হত্যা করলেন। মূসা বললেন, “আপনি কি একটি নিষ্পাপ প্রাণ হত্যা করলেন, অন্য কোনো প্রাণের বিনিময় ছাড়াই? অবশ্যই আপনি একটি গুরুতর অন্যায় কাজ করলেন?” (১৮. আল কাহফ : ৭৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা