শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ ١٩١
(১৯১) তোমরা তাদেরকে যেখানে পাও, তাদেরকে হত্যা করো এবং তাদেরকে মক্কা থেকে বের করে দাও, যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিলো। বস্তুত বিপর্যয় সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। কিন্তু তোমরা পবিত্র মসজিদের নিকটে তাদেরকে হত্যা করো না, যে পর্যন্ত না, তারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করে। সুতরাং তারা যদি পবিত্র মসজিদের নিকটে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তাহলে তোমরাও তাদের সঙ্গে যুদ্ধ করবে। এইরূপই হচ্ছে অবিশ্বাসীদের প্রতিফল। (২. আল বাক্বারাহ : ১৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ١٩٢
(১৯২) কিন্তু তারা যদি যুদ্ধ করা থেকে বিরত থাকে, তাহলে নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (২. আল বাক্বারাহ : ১৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ ١٩٣
(১৯৩) তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো, যে পর্যন্ত না, বিপর্যয় শেষ হয়ে যায় এবং আল্লাহর ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা যুদ্ধ করা থেকে বিরত হয়ে যায়, তাহলে তাদের উপরে কোনো জবরদস্তি নেই, তবে অত্যাচারীদের সঙ্গে তোমরা যুদ্ধ চালিয়ে যাও। (২. আল বাক্বারাহ : ১৯৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ١٩٤
(১৯৪) পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে আর সব নিষিদ্ধ ব্যাপারে প্রতিশোধের বিধান রয়েছে। সুতরাং যে কেউ তোমাদের উপরে পবিত্র মাসে আক্রমণ করে, তবে তোমরাও তাদের উপরে সেইরূপ আক্রমণ করবে, যেমন তারা তোমাদের উপরে আক্রমণ করে। তোমরা আল্লাহকে ভয় করো ও তোমরা জেনে রেখো যে, আল্লাহ মুত্তাকীদের সঙ্গে আছেন। (২. আল বাক্বারাহ : ১৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ١٩٥
(১৯৫) আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো। তোমরা যুদ্ধের জন্যে আল্লাহর রাস্তায় ব্যয় না করে তোমাদের নিজেদেরকে তোমাদের নিজ হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। (২. আল বাক্বারাহ : ১৯৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ١٩٦
(১৯৬) তোমরা হজ্ব ও উমরাহ আল্লাহর সন্তুষ্টির জন্যে সম্পূর্ণ করো। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহলে তোমরা কোরবানীর জন্তুর মধ্যে থেকে যা কিছু সহজে পাও তাই তোমরা কোরবানী করো। তোমরা তোমাদের মাথা কামাবে না, যতক্ষণ না, কোরবানীর জন্তু তার কোরবানীর স্থানে পৌঁছে। তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় অথবা তার মাথায় রোগ থাকে, তবে এজন্যে তাকে রোযা অথবা দান সদকা অথবা কোরবানীর মাধ্যমে ক্ষতিপূরণ দিতে হবে। যখন তোমরা নিরাপদ বোধ করবে, তখন যে ব্যক্তি লাভবান হতে চায় উমরাহকে হজ্বের সঙ্গে সংযোক করে, তবে সে কোরবানীর জন্তুর মধ্যে থেকে যা কিছু সহজে পায় তাই সে কোরবানী করবে। কিন্তু যে ব্যক্তি কোরবানীর জন্তুর পায় না, সুতরাং তার জন্যে রোযা হচ্ছে হজ্বের সময়ের মধ্যে তিন দিন ও সাত দিন যখন তোমরা নিজেদের ঘরে ফিরে যাবে। এই হলো পূর্ণ দশ দিন রোযা। এটা তার জন্যে প্রযোজ্য, যার পরিবার পবিত্র মসজিদের কাছে বসবাস করে না। আর তোমরা আল্লাহকে ভয় করো ও তোমরা জেনে রেখো যে, নিশ্চয় আল্লাহ প্রতিফল দানে কঠোর। (২. আল বাক্বারাহ : ১৯৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা