শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ٦
(৬) নিশ্চয় যারা (আল্লাহকে) অবিশ্বাস করে, হয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন অথবা আপনি তাদেরকে ভয় প্রদর্শন নাই করুন, তাদের কাছে উভয়ই সমান, তারা (আল্লাহর প্রতি) বিশ্বাস করবে না। (২. আল বাক্বারাহ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ٧
(৭) আল্লাহ তাদের হৃদয়ের উপরে এবং তাদের শ্রবণশক্তির উপরে মোহর মেরে দিয়েছেন ও তাদের দৃষ্টিশক্তির উপরে পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। বস্তুত তাদের জন্যে মহা শাস্তি রয়েছে। (২. আল বাক্বারাহ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ ٨
(৮) মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে, যারা বলে, “আমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস করি”, অথচ তারা বিশ্বাসী নয়। (২. আল বাক্বারাহ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ٩
(৯) তারা আল্লাহকে এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে তাদেরকে ধোঁকা দেয়। অথচ তারা নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে ধোঁকা দেয় না। অথচ তারা তা অনুভব করে না। (২. আল বাক্বারাহ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ ١٠
(১০) তাদের অন্তরের মধ্যে রোগ আছে, সুতরাং আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্যে বেদনাদায়ক শাস্তি রয়েছে, যেহেতু তারা মিথ্যা বলে। (২. আল বাক্বারাহ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ ١١
(১১) যখন তাদেরকে বলা হয় যে, “তোমরা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না”, তখন তারা বলে, “আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী।” (২. আল বাক্বারাহ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡمُفۡسِدُونَ وَلَٰكِن لَّا يَشۡعُرُونَ ١٢
(১২) তোমরা মনে রেখো, নিশ্চয় তারাই বিপর্যয় সৃষ্টিকারী। কিন্তু তারা তা অনুভব করতে পারে না। (২. আল বাক্বারাহ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ ١٣
(১৩) যখন তাদেরকে বলা হলো যে, “তোমরাও (আল্লাহর প্রতি) বিশ্বাস করো যেভাবে অন্য লোকেরা বিশ্বাস করে”, তখন তারা বলে, “আমরা কি (আল্লাহর প্রতি) বিশ্বাস করবো, যেমন বোকারা বিশ্বাস করে?” তোমরা মনে রেখো, নিশ্চয় তারাই বোকা। কিন্তু তারা তা জানে না। (২. আল বাক্বারাহ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ ١٤
(১৪) যারা (আল্লাহর প্রতি) বিশ্বাস করে তাদের সাথে যখন এরা মিলিত হয়, তখন এরা বলে যে, “আমরা (আল্লাহর প্রতি) বিশ্বাস করি।” আর যখন এরা এদের শয়তান বন্ধুদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে, তখন এরা বলে যে, “নিশ্চয় আমরা তোমাদের সাথেই রয়েছি। আমরা (বিশ্বাসীদের সাথে) কেবল মাত্র উপহাস করছিলাম।” (২. আল বাক্বারাহ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ١٥
(১৫) আল্লাহই তাদের সাথে উপহাস করেন আর (আল্লাহ) তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে হয়রানি হতে ছেড়ে দিয়েছেন। (২. আল বাক্বারাহ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ١٦
(১৬) এরাই হচ্ছে তারা, যারা সঠিক পথের পরিবর্তে পথভ্রষ্টতা ক্রয় করে। সুতরাং তারা তাদের এ ব্যবসায় লাভবান হয়নি এবং তারা সঠিক পথও প্রাপ্ত হয়নি। (২. আল বাক্বারাহ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা