শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


مَّا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٖ وَلَا لِأٓبَآئِهِمۡۚ كَبُرَتۡ كَلِمَةٗ تَخۡرُجُ مِنۡ أَفۡوَٰهِهِمۡۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبٗا ٥
(৫) এ কথা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আর তাদের পিতৃ-পুরুষদেরও নেই। এ এক সাংঘাতিক কথা, যা তাদের মুখ থেকে বের হচ্ছে। তারা মিথ্যা ব্যতীত অন্য কিছুই বলে না। (১৮. আল কাহফ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ إِن لَّمۡ يُؤۡمِنُواْ بِهَٰذَا ٱلۡحَدِيثِ أَسَفًا ٦
(৬) সুতরাং যদি তারা এ কুরআনের বাণীর প্রতি বিশ্বাস না করে, হয়তো আপনি তাদের পিছনে দুঃখে কাতর হয়ে নিজের প্রাণনাশ করবেন। (১৮. আল কাহফ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا جَعَلۡنَا مَا عَلَى ٱلۡأَرۡضِ زِينَةٗ لَّهَا لِنَبۡلُوَهُمۡ أَيُّهُمۡ أَحۡسَنُ عَمَلٗا ٧
(৭) নিশ্চয় পৃথিবীর উপরে যা কিছু আছে সেগুলোকে আমি এই পৃথিবীর জন্যে শোভা করেছি, যেনো আমি জ্বিন ও মানুষকে পরীক্ষা করতে পারি যে, তাদের মধ্যে কে সব চেয়ে উত্তম কাজ করে। (১৮. আল কাহফ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيۡهَا صَعِيدٗا جُرُزًا ٨
(৮) নিশ্চয় এই পৃথিবীর উপরে যা কিছু আছে, আমি তা একদিন উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দিবো। (১৮. আল কাহফ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ حَسِبۡتَ أَنَّ أَصۡحَٰبَ ٱلۡكَهۡفِ وَٱلرَّقِيمِ كَانُواْ مِنۡ ءَايَٰتِنَا عَجَبًا ٩
(৯) অথবা আপনি কি মনে করেন যে, গুহা ও উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে অধিক বিস্ময়কর ছিলো? (১৮. আল কাহফ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ أَوَى ٱلۡفِتۡيَةُ إِلَى ٱلۡكَهۡفِ فَقَالُواْ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةٗ وَهَيِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدٗا ١٠
(১০) যখন কিছু যুবকরা পাহাড়ের গুহার নিকট আশ্রয় নিলো। তারপর তারা বললো, “হে আমাদের প্রভু, আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন আর আমাদের সকল কাজে কল্যাণের পথকে সহজ করে দিন।” (১৮. আল কাহফ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَضَرَبۡنَا عَلَىٰٓ ءَاذَانِهِمۡ فِي ٱلۡكَهۡفِ سِنِينَ عَدَدٗا ١١
(১১) তখন আমি গুহার মধ্যে কয়েক বছরের জন্যে, তাদের কানের উপরে ঘুমের পর্দা ফেলে দেই। (১৮. আল কাহফ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ بَعَثۡنَٰهُمۡ لِنَعۡلَمَ أَيُّ ٱلۡحِزۡبَيۡنِ أَحۡصَىٰ لِمَا لَبِثُوٓاْ أَمَدٗا ١٢
(১২) তারপর আমি তাদেরকে পুনরায় জীবিত করি, যেনো আমি জানতে পারি যে, যুবকরা ও তার জাতির মধ্যে এ ব্যপারে কারা অধিক নির্ণয় করতে পারে যে, তারা কত সময় অবস্থান করেছিলো। (১৮. আল কাহফ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَّحۡنُ نَقُصُّ عَلَيۡكَ نَبَأَهُم بِٱلۡحَقِّۚ إِنَّهُمۡ فِتۡيَةٌ ءَامَنُواْ بِرَبِّهِمۡ وَزِدۡنَٰهُمۡ هُدٗى ١٣
(১৩) আমি আপনার কাছে তাদের কাহিনী সঠিক ভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা ছিলো কয়েকজন যুবক। তারা তাদের প্রভুর প্রতি বিশ্বাস করেছিলো। আর আমি তাদের জন্যে সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। (১৮. আল কাহফ : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَرَبَطۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ إِذۡ قَامُواْ فَقَالُواْ رَبُّنَا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَن نَّدۡعُوَاْ مِن دُونِهِۦٓ إِلَٰهٗاۖ لَّقَدۡ قُلۡنَآ إِذٗا شَطَطًا ١٤
(১৪) যখন তারা তাদের অবিশ্বাসী জাতির কাছ থেকে উঠে দাঁড়িয়ে ছিলো, তখন আমি তাদের মনকে দৃঢ় করেছিলাম। তারপর তারা বললো, “আল্লাহ আমাদের প্রভু, যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের প্রভু। আমরা কখনোই তাঁকে ছেড়ে দিয়ে অন্য কোনো উপাস্যকে আহবান করবো না। এমন করলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চরম অবাস্তব কথা বলবো। (১৮. আল কাহফ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰٓؤُلَآءِ قَوۡمُنَا ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ لَّوۡلَا يَأۡتُونَ عَلَيۡهِم بِسُلۡطَٰنِۭ بَيِّنٖۖ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا ١٥
(১৫) এরা আমাদেরই জাতি, এরা আল্লাহকে ছেড়ে দিয়ে অনেক উপাস্য গ্রহণ করেছে। তারা এই উপাস্যদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ নিয়ে আসে না কেনো? সুতরাং যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে, তার চাইতে বেশি অন্যায়কারী আর কে? (১৮. আল কাহফ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা