(৬৭) যখন সমুদ্রের মধ্যে তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন যাদেরকে তোমরা ডাকো, ঐ সকল দেবতারা তোমাদেরকে ছেড়ে চলে যায়, কেবল মাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আমি যখন তোমাদেরকে উদ্ধার করে তীরের দিকে নিয়ে আসি, তখন তোমরা আমার বিধান থেকে ফিরে যাও। বস্তুত মানুষ বড়ই অকৃতজ্ঞ। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৬৭)
- ব্যাখ্যা
(৬৮) তোমরা কি তবে এ বিষয়ে নির্ভয় হয়ে গেছো যে, তিনি তোমাদেরকে স্থলভাগের পাশে কোথাও ভূগর্ভস্থ করবেন না, অথবা তিনি তোমাদের উপরে প্রস্তর বর্ষণকারী ঘুর্ণিঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা নিজেদের জন্যে কোনো অভিভাবক পাবে না। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৬৮)
- ব্যাখ্যা
(৬৯) অথবা তোমরা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছো যে, তিনি তোমাদেরকে আরেকবার ঐ সমুদ্রের মধ্যে নিয়ে যাবেন না, তারপর তোমাদের বিরুদ্ধে এক প্রচন্ড বাতাসের ঝড় প্রেরণ করবেন না, তারপর তোমাদেরকে ডুবিয়ে দিবেন না, যেহেতু তোমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েছিলে? তখন তোমরা আমার বিরুদ্ধে এই ব্যাপারে কোনো সাহায্যকারী পাবে না। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৬৯)
- ব্যাখ্যা
(৭০) অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি। তাদেরকে উত্তম জীবিকা দান করেছি আর তাদেরকে আমি সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৭০)
- ব্যাখ্যা
(৭১) তোমরা ঐ সময়কে স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক মানব দলকে তাদের নেতাসহ আহবান করবো। সুতরাং যাদেরকে আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তবে তারা তাদের নিজেদের আমলনামা আনন্দের সাথে পাঠ করবে। আর তাদের প্রতি সামান্য পরিমাণ অন্যায় করা হবে না। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৭১)
- ব্যাখ্যা
, হাদিস
(৭৩) যদিও তারা কুরআন থেকে আপনাকে পথভ্রষ্ট করতে চক্রান্ত করেছিলো, যে কুরআন আমি আপনার প্রতি ওহী করেছি। যেনো আপনি আমার বিরুদ্ধে কুরআনের বিপরীতে মিথ্যা উদ্ভাবন করেন। আর এতে তারা সফল হলে তারা অবশ্যই আপনাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতো। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৭৩)
- ব্যাখ্যা
(৭৫) তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও মৃত্যুর সময় পরকালে দ্বিগুণ শাস্তি দিতাম। তারপর আমার শাস্তির বিরুদ্ধে আপনি কোনো সাহায্যকারী পেতেন না। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৭৫)
- ব্যাখ্যা