শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞قُلۡ كُونُواْ حِجَارَةً أَوۡ حَدِيدًا ٥٠
(৫০) আপনি বলুন, “তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও, (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ خَلۡقٗا مِّمَّا يَكۡبُرُ فِي صُدُورِكُمۡۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَاۖ قُلِ ٱلَّذِي فَطَرَكُمۡ أَوَّلَ مَرَّةٖۚ فَسَيُنۡغِضُونَ إِلَيۡكَ رُءُوسَهُمۡ وَيَقُولُونَ مَتَىٰ هُوَۖ قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبٗا ٥١
(৫১) অথবা এমন কোনো সৃষ্ট বস্তু হয়ে যাও, যা তোমাদের অন্তরের ধারণায় খুবই কঠিন, তবুও তোমরা পুনরায় জীবিত হবে।” তখন তারা শীঘ্রই বলবে, “কে আমাদেরকে পুনরায় সৃষ্টি করে জীবিত অবস্থায় ফিরিয়ে আনবে?” আপনি বলুন, “যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনিই ফিরিয়ে আনবে।” তখন তারা শীঘ্রই আপনার সামনে তাদের মাথা নাড়বে ও তারা বলবে, “এ ঘটনা কখন হবে!” আপনি বলুন, “হতে পারে যে, এ ঘটনা খুবই নিকটবর্তী।” (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَدۡعُوكُمۡ فَتَسۡتَجِيبُونَ بِحَمۡدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗا ٥٢
(৫২) যেদিন আল্লাহ তোমাদেরকে আহবান করবেন, তখন তোমরা শীঘ্রই তাঁর প্রশংসার সাথে সাড়া দিবে। আর তোমরা অনুমান করবে যে, তোমরা সামান্য সময় ব্যতীত, অধিক সময় কবরের মধ্যে অবস্থান করোনি। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقُل لِّعِبَادِي يَقُولُواْ ٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ يَنزَغُ بَيۡنَهُمۡۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلۡإِنسَٰنِ عَدُوّٗا مُّبِينٗا ٥٣
(৫৩) আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেনো যা উত্তম এমন কথাই বলে। নিশ্চয় শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَّبُّكُمۡ أَعۡلَمُ بِكُمۡۖ إِن يَشَأۡ يَرۡحَمۡكُمۡ أَوۡ إِن يَشَأۡ يُعَذِّبۡكُمۡۚ وَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ وَكِيلٗا ٥٤
(৫৪) তোমাদের প্রভু তোমাদের সম্পর্কে ভালো ভাবে জানেন। তিনি যদি ইচ্ছা করেন, তবে তোমাদের প্রতি দয়া করবেন অথবা তিনি যদি ইচ্ছা করেন, তোমাদেরকে শাস্তি দিবেন। আমি আপনাকে তাদের উপরে অভিভাবক রূপে প্রেরণ করিনি। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَرَبُّكَ أَعۡلَمُ بِمَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ ٱلنَّبِيِّـۧنَ عَلَىٰ بَعۡضٖۖ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا ٥٥
(৫৫) আপনার প্রভু তাদের সম্পর্কে ভালো ভাবে জানেন, যারা নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে রয়েছে। অবশ্যই আমি কিছু সংখ্যক নবীকে অন্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি আর আমি দাউদকে যবূর গ্রন্থ দান করেছিলাম। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِهِۦ فَلَا يَمۡلِكُونَ كَشۡفَ ٱلضُّرِّ عَنكُمۡ وَلَا تَحۡوِيلًا ٥٦
(৫৬) আপনি বলুন, “আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা উপাস্য মনে করো, তোমরা তাদেরকে আহবান করো। কিন্তু ঐ দেবতারা তোমাদের থেকে কোনো বিপদকে দূর করার কোনো ক্ষমতা রাখে না আর ঐ বিপদকে ভালো কিছুর দ্বারা পরিবর্তন করতেও পারবে না।” (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا ٥٧
(৫৭) যাদেরকে এই অংশিবাদীরা উপাসনার জন্যে আহবান করে, ঐসব ফেরেশতা ও জ্বিনেরা নিজেরাই তাদের প্রভুর কাছে নৈকট্য লাভের মাধ্যমকে অনুসন্ধান করে, এ কারণে যে, তাদের মধ্যে কে তাদের প্রভুর কাছে অধিক নৈকট্যশীল হবে। আর তারা তাঁর দয়ার আশা করে ও তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার প্রভুর শাস্তি হচ্ছে ভয়াবহ। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِن مِّن قَرۡيَةٍ إِلَّا نَحۡنُ مُهۡلِكُوهَا قَبۡلَ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ أَوۡ مُعَذِّبُوهَا عَذَابٗا شَدِيدٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا ٥٨
(৫৮) এমন কোনো জনপদ নেই, যাকে আমি কিয়ামত দিনের পূর্বে ধ্বংস করবো না অথবা যাকে কঠোর শাস্তি দিবো না। এটা তো গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা