শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِمَّا تُعۡرِضَنَّ عَنۡهُمُ ٱبۡتِغَآءَ رَحۡمَةٖ مِّن رَّبِّكَ تَرۡجُوهَا فَقُل لَّهُمۡ قَوۡلٗا مَّيۡسُورٗا ٢٨
(২৮) আপনি যদি আত্মীয়, অভাব গ্রস্ত ও পথচারীদেরকে কোনো সম্পদ দানের ব্যাপারে অপারগ হয়ে যান আর আপনার প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ প্রত্যাশা করেন ও ভবিষ্যতে তাদেরকে দান করতে চান, তাহলে আপনি তাদের সাথে নম্রভাবে কথা বলুন। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَجۡعَلۡ يَدَكَ مَغۡلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبۡسُطۡهَا كُلَّ ٱلۡبَسۡطِ فَتَقۡعُدَ مَلُومٗا مَّحۡسُورًا ٢٩
(২৯) আপনি দানের ব্যাপারে কৃপণ হবেন না ও মুক্ত হস্ত হবেন না। তাহলে আপনি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে থাকবেন। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ رَبَّكَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا ٣٠
(৩০) নিশ্চয় আপনার প্রভু যার জন্যে ইচ্ছা জীবিকা বাড়িয়ে দেন ও জীবিকা সঙ্কুচিত করে দেন। নিশ্চয় তিনি নিজ বান্দাদের সম্পর্কে ভালো ভাবে জানেন ও সব কিছু দেখেন। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا ٣١
(৩১) দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে ও তোমাদেরকে আমিই জীবিকা দিয়ে থাকি। নিশ্চয় সন্তানদেরকে হত্যা করা মহা অপরাধ। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَقۡرَبُواْ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَسَآءَ سَبِيلٗا ٣٢
(৩২) তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেয়ো না। নিশ্চয় ব্যভিচার হচ্ছে অশ্লীল কাজ ও মন্দ পথ। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا ٣٣
(৩৩) তোমরা ন্যায় ভাবে ব্যতীত ঐ প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ হত্যা করা অবৈধ করেছেন। যে ব্যক্তি অন্যায় ভাবে নিহত হয়, তবে অবশ্যই আমি তার অভিভাবককে প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি। সুতরাং সে যেনো হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত হবে। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا ٣٤
(৩৪) তোমরা পৃতিহীনদের সম্পদের কাছেও যেয়ো না, তবে কেবল মাত্র ঐ উদ্দেশ্য ব্যতীত যা শ্রেষ্ঠতম; যে পর্যন্ত না, ঐ পৃতিহীন তার যৌবনে পৌঁছে। আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ إِذَا كِلۡتُمۡ وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلٗا ٣٥
(৩৫) তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দিয়ো। আর তোমরা সঠিক দাঁড়িপালায় ওজন করবে। এটিই উত্তম ও পরিণামে শ্রেষ্ঠ। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا ٣٦
(৩৬) যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, আপনি ঐ বিষয়ের পিছনে পড়বেন না। নিশ্চয় শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর এর প্রতিটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّكَ لَن تَخۡرِقَ ٱلۡأَرۡضَ وَلَن تَبۡلُغَ ٱلۡجِبَالَ طُولٗا ٣٧
(৩৭) তুমি পৃথিবীর মধ্যে দম্ভভরে চলাফেরা করো না। নিশ্চয় তুমি তো পৃথিবীকে কখনোই বিদীর্ণ করতে পারবে না। আর তুমি উচ্চতায় কখনোই পাহাড়ের সমান হতে পারবে না। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكۡرُوهٗا ٣٨
(৩৮) এ সবই হচ্ছে এমন মন্দ কাজ, যা আপনার প্রভুর কাছে অপছন্দনীয়। (১৭. বনী ইসরাঈল / আল ইসরা : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা