(১১৯) যারা অজ্ঞতার কারণে পাপ কাজ করে, তারপর এসবের পরে আল্লাহর দিকে ফিরে আসে ও সৎকর্ম করে, নিশ্চয় আপনার প্রভু তাদের জন্যে অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (১৬. আন নাহল : ১১৯)
- ব্যাখ্যা
(১২০) নিশ্চয় ইব্রাহীম ছিলেন একটি আদর্শ জাতির প্রতীক, যিনি সব কিছু থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠ ভাবে এক মাত্র আল্লাহর জন্যেই অনুগত ছিলেন। বস্তুত ইব্রাহীম অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। (১৬. আন নাহল : ১২০)
- ব্যাখ্যা
(১২১) ইব্রাহীম আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন ও তাঁকে সরল পথের দিকে পরিচালিত করেছিলেন। (১৬. আন নাহল : ১২১)
- ব্যাখ্যা
(১২৩) আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি যে, “আপনি একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মের অনুসরণ করুন। বস্তুত ইব্রাহীম অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না।” (১৬. আন নাহল : ১২৩)
- ব্যাখ্যা
(১২৪) যারা শনিবার দিন পালন করা সম্পর্কে মতবিরোধ করেছিলো, কেবল মাত্র তাদের উপরেই শনিবার দিন পালন করা বাধ্যতামূলক করা হয়েছিলো। নিশ্চয় আপনার প্রভু কিয়ামতের দিন, তাদের মধ্যে ঐ বিষয়ে মীমাংসা করে দিবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করতো। (১৬. আন নাহল : ১২৪)
- ব্যাখ্যা
(১২৫) আপনি উত্তম ভাবে জ্ঞান ও উপদেশের মাধ্যমে আপনার প্রভুর পথের দিকে মানুষকে আহবান করুন। আপনি তাদের সাথে এমন ভাবে বিতর্ক করুন, যা সকল বিতর্কের মধ্যে শ্রেষ্ঠ পন্থা। নিশ্চয় আপনার প্রভু ঐ ব্যক্তি সম্পর্কে ভালো জানেন, যে ব্যক্তি তাঁর পথ থেকে পথভ্রষ্ট হয়েছে আর তিনিই তাদের সম্পর্কে ভালো জানেন, যারা সঠিক পথে আছে। (১৬. আন নাহল : ১২৫)
- ব্যাখ্যা
(১২৬) যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে তোমরা ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর যদি তোমরা ধৈর্য্যধারণ করো, তবে তা ধৈর্য্যশীলদের জন্যে উত্তম। (১৬. আন নাহল : ১২৬)
- ব্যাখ্যা
, হাদিস
(১২৭) আপনি ধৈর্য্যধারণ করুন। আপনার ধৈর্য্যধারণ আল্লাহর জন্যে ব্যতীত অন্য কারো জন্যে হওয়া উচিৎ নয়। আপনি অবিশ্বাসীদের জন্যে দুঃখ করবেন না আর আপনি তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। (১৬. আন নাহল : ১২৭)
- ব্যাখ্যা