শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ١١١
(১১১) ঐদিন প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে এমন ভাবে আসবে যে, সে আত্মরক্ষার জন্যে তার নিজের সম্পর্কে যুক্তি দিবে। প্রত্যেক ব্যক্তিকে ঐ কাজের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে, যে কাজ সে করেছে আর তাদের উপরে কোনো অন্যায় করা হবে না। (১৬. আন নাহল : ১১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا قَرۡيَةٗ كَانَتۡ ءَامِنَةٗ مُّطۡمَئِنَّةٗ يَأۡتِيهَا رِزۡقُهَا رَغَدٗا مِّن كُلِّ مَكَانٖ فَكَفَرَتۡ بِأَنۡعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلۡجُوعِ وَٱلۡخَوۡفِ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ ١١٢
(১১২) আল্লাহ একটি শহরের দৃষ্টান্ত বর্ণনা করছেন, যা ছিলো নিরাপদ ও নিশ্চিন্ত। ঐ শহরের কাছে প্রত্যেক জায়গা থেকে প্রচুর পরিমাণে জীবিকা আসতো। তারপর তারা আল্লাহর অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ গ্রহণ করালেন। (১৬. আন নাহল : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡهُمۡ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُ وَهُمۡ ظَٰلِمُونَ ١١٣
(১১৩) তাদের কাছে তাদের মধ্যে থেকেই একজন রসূল এসেছিলেন। কিন্তু তারা ঐ রসূলের প্রতি মিথ্যা আরোপ করলো। সুতরাং আমার শাস্তি তাদরকে পাকড়াও করলো। বস্তুত তারা অন্যায়কারী ছিলো। (১৬. আন নাহল : ১১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗا وَٱشۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ١١٤
(১১৪) আল্লাহ তোমাদেরকে যে বৈধ ও পবিত্র জীবিকা দিয়েছেন, তোমরা ঐ জীবিকা থেকে আহার করো। তোমরা আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা একমাত্র তাঁকেই উপাসনা করে থাকো। (১৬. আন নাহল : ১১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ١١٥
(১১৫) কেবল মাত্র আল্লাহ তোমাদের উপরে অবৈধ করেছেন যে প্রাণী নিজে মরে গেছে, রক্ত, শুকরের গোস্ত আর যার উপরে জবাইয়ের সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে। সুতরাং যে কেউ নিরুপায় হয়ে পড়ে, আল্লাহর প্রতি অবাধ্য না হয়ে বা মাত্রা না ছাড়িয়ে অবৈধ খাদ্য খেয়ে ফেলে, তবে নিশ্চয় আল্লাহ তার প্রতি ক্ষমাশীল, অতি দয়ালু। (১৬. আন নাহল : ১১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَقُولُواْ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَٰذَا حَلَٰلٞ وَهَٰذَا حَرَامٞ لِّتَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ ١١٦
(১১৬) যেহেতু তোমাদের জিহবা মিথ্যা বর্ণনা করায় অভ্যস্ত, তাই তোমরা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে এ কথা বলো না যে, “এটি বৈধ ও এটি অবৈধ।” নিশ্চয় যারা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে, তারা কখনোই সফল হবে না। (১৬. আন নাহল : ১১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَتَٰعٞ قَلِيلٞ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ١١٧
(১১৭) তাদের পার্থিব জীবনের সুখ সম্ভোগ অতি সামান্য আর তাদের জন্যে বেদনাদায়ক শাস্তি রয়েছে। (১৬. আন নাহল : ১১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا مَا قَصَصۡنَا عَلَيۡكَ مِن قَبۡلُۖ وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ١١٨
(১১৮) যারা ইহুদী, আমি তাদের উপরে কেবল মাত্র তাই অবৈধ করেছিলাম, যা ইতিপূর্বে আমি আপনার নিকট বর্ণনা করেছি। আমি তাদের প্রতি কোনো অন্যায় করিনি, কিন্তু তারাই তাদের নিজেদের উপরে অন্যায় করেছিলো। (১৬. আন নাহল : ১১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা