শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّهُمۡ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٞۗ لِّسَانُ ٱلَّذِي يُلۡحِدُونَ إِلَيۡهِ أَعۡجَمِيّٞ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيّٞ مُّبِينٌ ١٠٣
(১০৩) আমি অবশ্যই জানি যে, তারা বলে, “নিশ্চয় তাঁকে তো একজন মানুষ এ কুরআন শিখায়।” ওরা যার প্রতি ইঙ্গিত করে, তার ভাষা আরবী নয়, অথচ এ কুরআন পরিষ্কার আরবী ভাষায়। (১৬. আন নাহল : ১০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهۡدِيهِمُ ٱللَّهُ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ١٠٤
(১০৪) নিশ্চয় যারা আল্লাহর বাণী সমূহের প্রতি বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না আর তাদের জন্যে বেদনাদায়ক শাস্তি রয়েছে। (১৬. আন নাহল : ১০৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا يَفۡتَرِي ٱلۡكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰذِبُونَ ١٠٥
(১০৫) আল্লাহর প্রতি কেবল মাত্র তারাই মিথ্যা রচনা করে, যারা আল্লাহর বাণী সমূহের প্রতি বিশ্বাস করে না আর এরাই প্রকৃত মিথ্যাবাদী। (১৬. আন নাহল : ১০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعۡدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنۡ أُكۡرِهَ وَقَلۡبُهُۥ مُطۡمَئِنُّۢ بِٱلۡإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلۡكُفۡرِ صَدۡرٗا فَعَلَيۡهِمۡ غَضَبٞ مِّنَ ٱللَّهِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ١٠٦
(১০৬) কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রতি তার বিশ্বাস স্থাপনের পরেও আল্লাহর প্রতি অবিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাসের জন্যে নিজ বক্ষকে প্রসারিত করে, সুতরাং আল্লাহর পক্ষ থেকে তাদের উপরেই ক্রোধ নেমে আসবে আর তাদের জন্যে মহা শাস্তি রয়েছে, তবে ঐ ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাস করতে বাধ্য হয় অথচ তার হৃদয় আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকে। (১৬. আন নাহল : ১০৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسۡتَحَبُّواْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ١٠٧
(১০৭) এই শাস্তি এইজন্যে যে, তারা পার্থিব জীবনকে পরকালের চেয়ে বেশী ভালোবাসে আর এইজন্যে যে, আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। (১৬. আন নাহল : ১০৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ ١٠٨
(১০৮) এরাই হচ্ছে ঐসব লোক আল্লাহ যাদের হৃদয়, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। আর এরাই হচ্ছে আল্লাহর বিধানের প্রতি উদাসীন। (১৬. আন নাহল : ১০৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا جَرَمَ أَنَّهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡخَٰسِرُونَ ١٠٩
(১০৯) কোনো সন্দেহ নেই যে, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। (১৬. আন নাহল : ১০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُواْ مِنۢ بَعۡدِ مَا فُتِنُواْ ثُمَّ جَٰهَدُواْ وَصَبَرُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ ١١٠
(১১০) যারা নির্যাতিত হবার পরে দেশত্যাগী হয়েছে, তারপর সংগ্রাম করেছে ও ধৈর্য্যধারণ করেছে, নিশ্চয় আপনার প্রভু তাদের প্রতি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (১৬. আন নাহল : ১১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা