(৮০) আল্লাহ তোমাদের জন্যে তোমাদের ঘরকে বসবাসের জায়গা বানিয়েছেন। চতুষ্পদ জন্তুর চামড়া থেকে তোমাদের জন্যে তাঁবু বানিয়েছেন। তোমরা তোমাদের যাত্রার দিনে ও তোমাদের কোথাও অবস্থানের দিনে, এই চামড়ার তাঁবুকে হালকা হিসেবে পাও। আল্লাহ তোমাদের জন্যে ভেড়ার পশম, উটের লোম ও চতুষ্পদ জন্তুর চুল থেকে অনেক আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন, যা এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের উপকারে আসে। (১৬. আন নাহল : ৮০)
- ব্যাখ্যা
(৮১) আল্লাহ যে গাছ ও পাহাড় সৃষ্টি করেছেন, তা থেকে তোমাদের জন্যে ছায়া বানিয়েছেন। তিনি পাহাড়ের মধ্যে তোমাদের জন্যে আশ্রয়স্থল বানিয়েছেন। তিনি তোমাদের জন্যে পোশাক বানিয়েছেন, যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে। তোমাদের জন্যে বর্ম বানিয়েছেন, যা তোমাদেরকে তোমাদের যুদ্ধের সময় রক্ষা করে। এইভাবে আল্লাহ তোমাদের প্রতি তাঁর স্বীয় অনুগ্রহকে পরিপূর্ণ করেছেন, যেনো তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করো। (১৬. আন নাহল : ৮১)
- ব্যাখ্যা
(৮২) সুতরাং এরপরেও যদি এই অবিশ্বাসীরা ফিরে যায়, তবে আপনার উপরে কেবল মাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে কুরআনকে পৌঁছিয়ে দেওয়া। (১৬. আন নাহল : ৮২)
- ব্যাখ্যা
(৮৪) যেদিন আমি প্রত্যেক জাতির মধ্যে থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, তখন যারা আল্লাহকে অবিশ্বাস করেছিলো, তাদেরকে কথা বলার অনুমতি দেওয়া হবে না আর তাদেরকে ক্ষমা প্রার্থনা করতেও সুযোগ দেওয়া হবে না। (১৬. আন নাহল : ৮৪)
- ব্যাখ্যা
(৮৬) যারা অংশীদার করেছিলো, তারা যখন তাদের দেবতাদেরকে দেখতে পাবে, তখন তারা বলবে, “হে আমাদের প্রভু! এরাই আমাদের দেবতারা, যাদেরকে আমরা তোমাকে ছেড়ে দিয়ে পূজা করতাম।” তখন ঐ দেবতারা তাদের দিকে এই কথাটা ছুঁড়ে মারবে যে, “তোমরা অবশ্যই মিথ্যাবাদী।” (১৬. আন নাহল : ৮৬)
- ব্যাখ্যা
(৮৭) ঐদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পন করার উদ্দেশ্যে ঝুঁকে পড়বে। আর তারা যা মিথ্যা উদ্ভাবন করতো, তা তাদের থেকে বিদায় নিবে। (১৬. আন নাহল : ৮৭)
- ব্যাখ্যা