শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ ١٧٧
(১৭৭) কল্যাণ শুধু এই নয় যে, তোমরা নামাযের উদ্দেশ্যে পূর্ব কিংবা পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরাবে। তবে বড় কল্যাণ হচ্ছে এটি যে, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি, শেষ দিনের প্রতি, ফেরেশতাদের প্রতি, গ্রন্থের প্রতি আর নবীদের প্রতি বিশ্বাস করে। আর যদি কোনো ব্যক্তি নিকট আ‌ত্মীয়দের, পৃতিহীনদের, নিঃস্বদের, পথচারীদের, ভিখারীদের আর দাস মুক্তির জন্যে তার নিজের সম্পদ দান করে, ঐ সম্পদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও। আর যদি কোনো ব্যক্তি নামায প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে ও কারো সঙ্গে অঙ্গীকার করা হলে অঙ্গীকার পূর্ণ করে। আর যদি কোনো ব্যক্তি অভাবের মধ্যে, বিপদে ও যুদ্ধের আতঙ্কের সময়ে ধৈর্য্যশীল হয়। সুতরাং এরাই তারা, যারা তাদের অঙ্গীকারকে সত্য করেছে আর এরাই তারা, যারা পরহেযগার। (২. আল বাক্বারাহ : ১৭৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ ١٧٨
(১৭৮) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমাদের প্রতি হত্যার ক্ষেত্রে প্রতিশোধের বিধান লিখে দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির পরিবর্তে আর দাস দাসের পরিবর্তে এবং নারী নারীর পরিবর্তে। তবে যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা রেহাই দেওয়া হয়, তাহলে তার জন্যে ন্যায্যভাবে বিচারকে অনুসরণ করা উচিত ও তাকে উত্তমভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এটি তোমাদের প্রভুর পক্ষ থেকে একটি সহজ ব্যবস্থা ও অনুগ্রহ। সুতরাং এরপরে যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে, তবে তার জন্যে বেদনাদায়ক শাস্তি রয়েছে। (২. আল বাক্বারাহ : ১৭৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ١٧٩
(১৭৯) আর হে জ্ঞানবান ব্যক্তিগণ! তোমাদের জন্যে প্রতিশোধের বিধানের মধ্যে জীবন রক্ষার ব্যবস্থা রয়েছে, যেনো তোমরা আল্লাহকে ভয় করো। (২. আল বাক্বারাহ : ১৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ١٨٠
(১৮০) তোমাদের জন্যে লিখে দেওয়া হয়েছে যে, যখন তোমাদের মধ্যে কোনো একজনের কাছে মৃত্যু উপস্থিত হয়, ও সে যদি কিছু সম্পদ ত্যাগ করে যায়, তবে তার পিতা-মাতার জন্যে ও নিকট আ‌ত্মীয়দের জন্যে যেনো ন্যায় সঙ্গত ভাবে সম্পদ বন্টনের জন্যে ওসীয়ত করা হয়। এটা পরহেযগারদের উপরে একটি কর্তব্য। (২. আল বাক্বারাহ : ১৮০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ١٨١
(১৮১) সুতরাং যে কেউ ঐ ওসীয়ত পরিবর্তন করে ফেলে তা শুনার পরেও, তাহলে তার পাপ কেবল মাত্র ঐ ব্যক্তির উপরেই সংগঠিত হবে, যে ব্যক্তি তা পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (২. আল বাক্বারাহ : ১৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা