শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَأَلۡقَىٰ فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِكُمۡ وَأَنۡهَٰرٗا وَسُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٥
(১৫) আল্লাহ পৃথিবীর উপরে পাহাড় স্থাপন করেছেন, যেনো পাহাড় কখনো তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। আল্লাহ নদী ও পথ তৈরী করেছেন, যেনো তোমরা পথ প্রদর্শিত হও। (১৬. আন নাহল : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَعَلَٰمَٰتٖۚ وَبِٱلنَّجۡمِ هُمۡ يَهۡتَدُونَ ١٦
(১৬) আর আল্লাহ পথ নির্ণয়ক চিহ্ন সমূহ সৃষ্টি করেছেন। তারকার সাহায্যেও মানুষ পথ-নির্দেশ পেয়ে থাকে। (১৬. আন নাহল : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَمَن يَخۡلُقُ كَمَن لَّا يَخۡلُقُۚ أَفَلَا تَذَكَّرُونَ ١٧
(১৭) যিনি সৃষ্টি করেন, তিনি কি তবে তার মতো, যে সৃষ্টি করে না? তোমরা কি তবুও চিন্তা করবে না? (১৬. আন নাহল : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن تَعُدُّواْ نِعۡمَةَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٞ رَّحِيمٞ ١٨
(১৮) যদি তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করো, তবে তোমরা তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (১৬. আন নাহল : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَ ١٩
(১৯) তোমরা যা গোপন করো ও যা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। (১৬. আন নাহল : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ ٢٠
(২০) যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যদের ডাকে, তারা তো কোনো কিছুই সৃষ্টি করেনি, বরং তারা নিজেরাই সৃষ্ট। (১৬. আন নাহল : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡوَٰتٌ غَيۡرُ أَحۡيَآءٖۖ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ ٢١
(২১) দেবতারা মৃত, জীবিত নয়। আর দেবতারা জানে না যে, কখন তাদের পূজারীদেরকে জীবিত করা হবে। (১৬. আন নাহল : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۚ فَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٞ وَهُم مُّسۡتَكۡبِرُونَ ٢٢
(২২) তোমাদের উপাস্য একক উপাস্য। সুতরাং যারা পরকালের প্রতি বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ ও তারা অহঙ্কারী। (১৬. আন নাহল : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡتَكۡبِرِينَ ٢٣
(২৩) কোনো সন্দেহ নেই যে, তারা যা লুকিয়ে রাখে ও যা প্রকাশ করে, আল্লাহ তা জানেন। নিশ্চয় আল্লাহ অহঙ্কারীদেরকে ভালোবাসেন না। (১৬. আন নাহল : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمۡ قَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٢٤
(২৪) যখন অবিশ্বাসীদেরকে বলা হয়, “তোমাদের প্রভু কী অবতীর্ণ করেছেন?” তখন তারা বলে, “পূর্ববর্তীদের কাহিনী।” (১৬. আন নাহল : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِيَحۡمِلُوٓاْ أَوۡزَارَهُمۡ كَامِلَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَمِنۡ أَوۡزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيۡرِ عِلۡمٍۗ أَلَا سَآءَ مَا يَزِرُونَ ٢٥
(২৫) ফলে কিয়ামতের দিনে তারা তাদের নিজেদের বোঝা পুরো মাত্রায় বহন করবে। আর যাদেরকে তারা সত্যের কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছিলো, তাদের বোঝার অনেক অংশ তারা বহন করবে। তোমরা জেনে রেখো, তারা যা বহন করবে, তা হবে খুবই নিকৃষ্ট বোঝা। (১৬. আন নাহল : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَى ٱللَّهُ بُنۡيَٰنَهُم مِّنَ ٱلۡقَوَاعِدِ فَخَرَّ عَلَيۡهِمُ ٱلسَّقۡفُ مِن فَوۡقِهِمۡ وَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ٢٦
(২৬) যারা এদের পূর্বে ছিলো, তারা আল্লাহর বিরূদ্ধে চক্রান্ত করেছিলো। তারপর আল্লাহ তাদের চক্রান্তের কাঠামোর ভিত্তিমূলে আঘাত করেছিলেন। ফলে তাদের উপরে তাদের মাথার উপর থেকে ছাদ ভেঙ্গে পড়েছিলো আর তাদের উপরে এমন দিক থেকে শাস্তি এসেছিলো, যে দিক সম্পর্কে তারা ধারণাও করেনি। (১৬. আন নাহল : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা