শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


ٱلَّذِينَ جَعَلُواْ ٱلۡقُرۡءَانَ عِضِينَ ٩١
(৯১) যারা তাদের পঠিতব্য ধর্ম গ্রন্থ তাওরাত ও ইঞ্জীলকে খন্ড-বিখন্ড করেছে। (১৫. আল হিজর : ৯১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَوَرَبِّكَ لَنَسۡـَٔلَنَّهُمۡ أَجۡمَعِينَ ٩٢
(৯২) সুতরাং আপনার প্রভুর শপথ! আমি অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করবো, (১৫. আল হিজর : ৯২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ٩٣
(৯৩) তারা যা করেছিলো ঐ সম্পর্কে। (১৫. আল হিজর : ৯৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَٱصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ ٩٤
(৯৪) সুতরাং আপনি আল্লাহর ঐ বাণীকে প্রকাশ্যে ঘোষণা করুন, যা আপনাকে আদেশ করা হয়েছে আর আপনি অংশীবাদীদের থেকে মুখ ফিরিয়ে রাখুন। (১৫. আল হিজর : ৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا كَفَيۡنَٰكَ ٱلۡمُسۡتَهۡزِءِينَ ٩٥
(৯৫) নিশ্চয় বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমিই আপনার জন্যে যথেষ্ট। (১৫. আল হিজর : ৯৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يَجۡعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ ٩٦
(৯৬) যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে, সুতরাং শীঘ্রই তারা আল্লাহর শাস্তির সম্পর্কে জানতে পারবে। (১৫. আল হিজর : ৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّكَ يَضِيقُ صَدۡرُكَ بِمَا يَقُولُونَ ٩٧
(৯৭) অবশ্যই আমি জানি যে, তারা যা বলে ঐ কারণে আপনার অন্তর সঙ্কুচিত হয়। (১৫. আল হিজর : ৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ ٩٨
(৯৮) সুতরাং এর প্রতিকার এই যে, আপনি আপনার প্রভুর পবিত্রতার সাথে প্রশংসা করুন। আর আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। (১৫. আল হিজর : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ ٩٩
(৯৯) আপনি আপনার প্রভুর উপাসনা করুন, যে পর্যন্ত না, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত মৃত্যু আসে। (১৫. আল হিজর : ৯৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

১৬) النحل - আন নাহল (মৌমাছি)
আয়াতঃ ১২৮
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

أَتَىٰٓ أَمۡرُ ٱللَّهِ فَلَا تَسۡتَعۡجِلُوهُۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ١
(১) আল্লাহর শাস্তির নির্দেশ এসে গেছে। সুতরাং তোমরা এ শাস্তির জন্যে তাড়াহুড়া করো না। তারা যা অংশী করে, ঐসব থেকে আল্লাহ পবিত্র ও বহু উর্ধ্বে। (১৬. আন নাহল : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ أَنۡ أَنذِرُوٓاْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ ٢
(২) আল্লাহ ফেরেশতাদেরকে তাঁর স্বীয় নির্দেশ দিয়ে তাঁর বান্দাদের মধ্যে যার উপরে ইচ্ছা এই মর্মে ওহী প্রেরণ করেন যে, “তোমরা মানুষকে সাবধান করে দাও যে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা আমাকেই ভয় করো।” (১৬. আন নাহল : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ تَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ٣
(৩) আল্লাহ যথার্থ উদ্দেশ্যে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। তারা যাকে অংশীদার করে তিনি তা থেকে বহু উর্ধ্বে। (১৬. আন নাহল : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ ٤
(৪) তিনি মানুষকে এক ফোটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। তথাপি এই অবিশ্বাসীরা প্রকাশ্য তর্ককারী হয়ে গেছে। (১৬. আন নাহল : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡأَنۡعَٰمَ خَلَقَهَاۖ لَكُمۡ فِيهَا دِفۡءٞ وَمَنَٰفِعُ وَمِنۡهَا تَأۡكُلُونَ ٥
(৫) তিনি চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে তোমাদের জন্যে শীতের পোশাক রয়েছে আর অনেক উপকার রয়েছে। আর তাদের মধ্যে কিছু সংখ্যককে তোমরা খেয়ে থাকো। (১৬. আন নাহল : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَكُمۡ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسۡرَحُونَ ٦
(৬) তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুদের মধ্যে ঐ সময় সৌন্দর্য ও শোভা রয়েছে, যখন তোমরা তাদেরকে সন্ধ্যায় ঘরে নিয়ে আসো ও সকালে বাহিরে নিয়ে যাও। (১৬. আন নাহল : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা