শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِيٓ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ٧١
(৭১) লূত বললেন, “এরা আমার জাতির কন্যারা উপস্থিত আছে, যদি তোমরা একান্তই কিছু করতে চাও, তবে তাদেরকে বিয়ে করে নিতে পারো!” (১৫. আল হিজর : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَعَمۡرُكَ إِنَّهُمۡ لَفِي سَكۡرَتِهِمۡ يَعۡمَهُونَ ٧٢
(৭২) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার জীবনের শপথ! নিশ্চয় তারা তাদের নেশার মধ্যে মত্ত ছিলো। (১৫. আল হিজর : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُشۡرِقِينَ ٧٣
(৭৩) সুতরাং সূর্য উদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ পাকড়াও করলো। (১৫. আল হিজর : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَجَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن سِجِّيلٍ ٧٤
(৭৪) সুতরাং আমি এ জনপদকে উল্টিয়ে দিয়ে উপরের ভাগকে এর নিচের ভাগ বানিয়ে দিলাম আর আমি তাদের উপরে পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। (১৫. আল হিজর : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡمُتَوَسِّمِينَ ٧٥
(৭৫) নিশ্চয় এ ঘটনার মধ্যে চিন্তাশীলদের জন্যে নিদর্শন রয়েছে। (১৫. আল হিজর : ৭৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنَّهَا لَبِسَبِيلٖ مُّقِيمٍ ٧٦
(৭৬) নিশ্চয় ঐ জনপদটি একটি সড়কের উপরে অবস্থিত ছিলো। (১৫. আল হিজর : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ ٧٧
(৭৭) নিশ্চয় এ ঘটনার মধ্যে বিশ্বাসীদের জন্যে নিদর্শণ আছে। (১৫. আল হিজর : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن كَانَ أَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ لَظَٰلِمِينَ ٧٨
(৭৮) নিশ্চয় গহীন বনের অধিবাসীরা অন্যায়কারী ছিলো। (১৫. আল হিজর : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ وَإِنَّهُمَا لَبِإِمَامٖ مُّبِينٖ ٧٩
(৭৯) তারপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। আর উভয় জনবসতি প্রকাশ্য রাজপথে বিদ্যমান ছিলো। (১৫. আল হিজর : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ كَذَّبَ أَصۡحَٰبُ ٱلۡحِجۡرِ ٱلۡمُرۡسَلِينَ ٨٠
(৮০) নিশ্চয় প্রস্তরময় পথের অধিবাসীরাও রসূলগণকে মিথ্যাবাদী বলেছিলো। (১৫. আল হিজর : ৮০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَءَاتَيۡنَٰهُمۡ ءَايَٰتِنَا فَكَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ٨١
(৮১) আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ দিয়েছিলাম। তারপর তারা ঐ নিদর্শন সমূহ থেকে বিমুখ হয়েছিলো। (১৫. আল হিজর : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَانُواْ يَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ ٨٢
(৮২) তারা পাহাড় কেটে নিরাপদ ঘর তৈরি করতো। (১৫. আল হিজর : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُصۡبِحِينَ ٨٣
(৮৩) তারপর সকাল বেলায় প্রচন্ড এক শব্দ তাদেরকে পাকড়াও করলো। (১৫. আল হিজর : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ٨٤
(৮৪) তখন তাদের ঐ সম্পদ কোনো উপকারে আসেনি, যে সম্পদ তারা অর্জন করেছিলো। (১৫. আল হিজর : ৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞۖ فَٱصۡفَحِ ٱلصَّفۡحَ ٱلۡجَمِيلَ ٨٥
(৮৫) আমি নভোমন্ডল ও ভূমন্ডল এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তা সত্য উদ্দেশ্য সৃষ্টি করেছি। নিশ্চয় কিয়ামত অবশ্যই আসবে। সুতরাং আপনি উত্তম উপেক্ষার সাথে তাদেরকে উপক্ষো করুন। (১৫. আল হিজর : ৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ ٨٦
(৮৬) নিশ্চয় আপনার প্রভু আল্লাহ হচ্ছেন মহাস্রষ্টা, সর্বজ্ঞ। (১৫. আল হিজর : ৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ ءَاتَيۡنَٰكَ سَبۡعٗا مِّنَ ٱلۡمَثَانِي وَٱلۡقُرۡءَانَ ٱلۡعَظِيمَ ٨٧
(৮৭) অবশ্যই বার বার পড়া হয় এমন সাতটি আয়াত ও এক মহান কুরআন আমি আপনাকে দিয়েছি। (১৫. আল হিজর : ৮৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ ٨٨
(৮৮) আপনি আপনার দুই চোখ ঐ বস্তুর প্রতি প্রসারিত করে দেখবেন না, যা আমি অবিশ্বাসীদের মধ্যে কতক পরিবারকে ভোগ বিলাসের জন্যে দিয়েছি। আপনি অবিশ্বাসীদের জন্যে চিন্তিত হবেন না। আর আপনি বিশ্বাসীদের জন্যে আপনার সম্পদ দান করুন। (১৫. আল হিজর : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقُلۡ إِنِّيٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلۡمُبِينُ ٨٩
(৮৯) আপনি বলুন, “নিশ্চয় আমি হচ্ছি একজন প্রকাশ্য সতর্ককারী।” (১৫. আল হিজর : ৮৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَمَآ أَنزَلۡنَا عَلَى ٱلۡمُقۡتَسِمِينَ ٩٠
(৯০) যেমন আমি ইহুদী ও খ্রীষ্টানদের প্রতি তাওরাত ও ইঞ্জীল অবতীর্ণ করেছিলাম, (১৫. আল হিজর : ৯০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা