শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗا قَالَ إِنَّا مِنكُمۡ وَجِلُونَ ٥٢
(৫২) যখন ফেরেশতারা ইব্রাহীমের কাছে উপস্থিত হলো, তখন তারা বললো, “আপনার উপরে শান্তি বর্ষিত হোক”। ইব্রাহীম বললেন, “নিশ্চয় আমরা তোমাদের সম্পর্কে ভীত।” (১৫. আল হিজর : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ لَا تَوۡجَلۡ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٖ ٥٣
(৫৩) ফেরেশতারা বললেন, “আপনি ভয় করবেন না। নিশ্চয় আমরা আপনাকে একজন জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি।” (১৫. আল হিজর : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَبَشَّرۡتُمُونِي عَلَىٰٓ أَن مَّسَّنِيَ ٱلۡكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ ٥٤
(৫৪) ইব্রাহীম বললেন, “তোমরা কি আমাকে এমন অবস্থায় সুসংবাদ দিচ্ছো যে, যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে? তবে তোমরা আমাকে কিসের সুসংবাদ দিচ্ছো?” (১৫. আল হিজর : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ بَشَّرۡنَٰكَ بِٱلۡحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلۡقَٰنِطِينَ ٥٥
(৫৫) ফেরেশতারা বললো, “আমরা আপনাকে আল্লাহর সত্য নির্দেশের সাথে সুসংবাদ দিচ্ছি! অতএব আপনি হতাশ গ্রস্থ হবেন না।” (১৫. আল হিজর : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ وَمَن يَقۡنَطُ مِن رَّحۡمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ ٥٦
(৫৬) ইব্রাহীম বললেন, “পথভ্রষ্টরা ব্যতীত নিজ প্রভুর দয়া থেকে আর কে হতাশ হয়?” (১৫. আল হিজর : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ٥٧
(৫৭) ইব্রাহীম বললেন, “হে আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ! তারপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি?” (১৫. আল হিজর : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ ٥٨
(৫৮) ফেরেশতারা বললো, “নিশ্চয় আমরা একটি অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি, (১৫. আল হিজর : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمۡ أَجۡمَعِينَ ٥٩
(৫৯) কিন্তু লূতের পরিবার ব্যতীত। নিশ্চয় তাঁদের সবাইকে আমরা উদ্ধার করবো, (১৫. আল হিজর : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَآ إِنَّهَا لَمِنَ ٱلۡغَٰبِرِينَ ٦٠
(৬০) তবে তাঁর স্ত্রীকে ব্যতীত। আমরা স্থির করেছি যে, নিশ্চয় সে পিছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত হবে।” (১৫. আল হিজর : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلۡمُرۡسَلُونَ ٦١
(৬১) তারপর যখন প্রেরিত ফেরেশতারা লূতের পরিবারের কাছে পৌঁছালো। (১৫. আল হিজর : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ مُّنكَرُونَ ٦٢
(৬২) লূত বললেন, “নিশ্চয় তোমরা অপরিচিত মানুষ।” (১৫. আল হিজর : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ بَلۡ جِئۡنَٰكَ بِمَا كَانُواْ فِيهِ يَمۡتَرُونَ ٦٣
(৬৩) তারা বললো, “বরং আমরা আপনার কাছে ঐ শাস্তির সংবাদ নিয়ে এসেছি, যে শাস্তি সম্পর্কে তারা বিবাদ করতো। (১৫. আল হিজর : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَتَيۡنَٰكَ بِٱلۡحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ ٦٤
(৬৪) আমরা আপনার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি আর আমরা অবশ্যই সত্যবাদী। (১৫. আল হিজর : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَٱتَّبِعۡ أَدۡبَٰرَهُمۡ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٞ وَٱمۡضُواْ حَيۡثُ تُؤۡمَرُونَ ٦٥
(৬৫) অতএব আপনি রাতের শেষ অংশে আপনার পরিবারের সবাইকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পিছনে পিছনে চলুন। আপনাদের মধ্যে কেউ যেনো পিছন ফিরে না দেখে। সুতরাং আপনারা যেখানে যাওয়ার আদেশ প্রাপ্ত হয়েছেন, দ্রুত সেখানে চলে যান।” (১৫. আল হিজর : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَضَيۡنَآ إِلَيۡهِ ذَٰلِكَ ٱلۡأَمۡرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقۡطُوعٞ مُّصۡبِحِينَ ٦٦
(৬৬) আমি লূতকে এই নির্দেশ জানিয়ে দিলাম যে, ভোর বেলায় এদের শেকড় কেটে দেওয়া হবে। (১৫. আল হিজর : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَآءَ أَهۡلُ ٱلۡمَدِينَةِ يَسۡتَبۡشِرُونَ ٦٧
(৬৭) শহরের লোকেরা উল্লাস করতে করতে লূতের কাছে এলো। (১৫. আল হিজর : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيۡفِي فَلَا تَفۡضَحُونِ ٦٨
(৬৮) লূত বললেন, “এরা আমার মেহমান, সুতরাং তোমরা আমাকে লাঞ্ছিত করো না। (১৫. আল হিজর : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ ٦٩
(৬৯) তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে হেয় করো না!” (১৫. আল হিজর : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أَوَلَمۡ نَنۡهَكَ عَنِ ٱلۡعَٰلَمِينَ ٧٠
(৭০) লূতের জাতি বললো, “আমরা কি আপনাকে বিশ্ববাসীদের সমর্থন করা সম্পর্কে নিষেধ করিনি?” (১৫. আল হিজর : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা