শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ ٣٢
(৩২) আল্লাহ বললেন, “হে ইবলীস! তোর কি হয়েছে যে, তুই সেজদাকারীদের অন্তর্ভূক্ত হলি না?” (১৫. আল হিজর : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَمۡ أَكُن لِّأَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَهُۥ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ ٣٣
(৩৩) ইবলীস বললো, “আমি এমন নই যে, আমি একজন মানুষকে সেজদা করবো, যাকে আপনি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন।” (১৫. আল হিজর : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ ٣٤
(৩৪) আল্লাহ বললেন, “তাহলে তুই এখান থেকে বেরিয়ে যা, কেননা নিশ্চয় তুই বিতাড়িত। (১৫. আল হিজর : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ عَلَيۡكَ ٱللَّعۡنَةَ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ ٣٥
(৩৫) নিশ্চয় তোর উপরে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ থাকবে।” (১৫. আল হিজর : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ٣٦
(৩৬) ইবলীস বললো, “হে আমার প্রভু! তাহলে আপনি আমাকে পুনরায় জীবিত হওয়ার দিন পর্যন্ত অবকাশ দিন।” (১৫. আল হিজর : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ٣٧
(৩৭) আল্লাহ বললেন, “নিশ্চয় তোকে অবকাশ দেওয়া হলো, (১৫. আল হিজর : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ٣٨
(৩৮) ঐ নির্ধারিত সময় হচ্ছে পুনরায় জীবিত হওয়ার দিন পর্যন্ত।” (১৫. আল হিজর : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ٣٩
(৩৯) ইবলীস বললো, “হে আমার প্রভু! আপনি আমাকে যেভাবে পথভ্রষ্ট করেছেন, আমিও অবশ্যই তাদেরকে পৃথিবীর মধ্যে বিভিন্ন সৌন্দর্য্যে আকৃষ্ট করবো আর আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করে দিবো। (১৫. আল হিজর : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ ٤٠
(৪০) তবে তাদের মধ্যে আপনার মনোনীত বান্দাদেরকে ব্যতীত।” (১৫. আল হিজর : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَيَّ مُسۡتَقِيمٌ ٤١
(৪১) আল্লাহ বললেন, “এটিই হচ্ছে আমার দিকে সরল পথ। (১৫. আল হিজর : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡغَاوِينَ ٤٢
(৪২) নিশ্চয় আমার মনোনীত বান্দাদের উপরে তোর কোনো আধিপত্য নেই, তবে পথভ্রষ্টদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের ব্যতীত। (১৫. আল হিজর : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ جَهَنَّمَ لَمَوۡعِدُهُمۡ أَجۡمَعِينَ ٤٣
(৪৩) নিশ্চয় দোযখ হচ্ছে তাদের সকলের জন্যে প্রতি‌শ্রুত স্থান, (১৫. আল হিজর : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَهَا سَبۡعَةُ أَبۡوَٰبٖ لِّكُلِّ بَابٖ مِّنۡهُمۡ جُزۡءٞ مَّقۡسُومٌ ٤٤
(৪৪) এ দোযখের সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে তাদের মধ্যে এক একটি পৃথক দল নির্ধারিত থাকবে। (১৫. আল হিজর : ৪৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ ٤٥
(৪৫) নিশ্চয় পরহেযগাররা বেহেশত ও ঝর্ণা সমূহের মধ্যে থাকবে।” (১৫. আল হিজর : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱدۡخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ ٤٦
(৪৬) পরহেযগারদেরকে বলা হবে, “তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে বেহেশতের মধ্যে প্রবেশ করো।” (১৫. আল হিজর : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلٍّ إِخۡوَٰنًا عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ٤٧
(৪৭) তাদের অন্তরের মধ্যে যে ক্রোধ ছিলো, আমি তা তাদের থেকে দূর করে দিবো। ফলে তারা পরস্পর ভাইয়ের মতো মুখোমুখি হয়ে আসনের উপরে বসে থাকবে। (১৫. আল হিজর : ৪৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَا يَمَسُّهُمۡ فِيهَا نَصَبٞ وَمَا هُم مِّنۡهَا بِمُخۡرَجِينَ ٤٨
(৪৮) সেখানে তাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না। আর তারা সেখান থেকে বহিস্কৃত হবে না। (১৫. আল হিজর : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞نَبِّئۡ عِبَادِيٓ أَنِّيٓ أَنَا ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٤٩
(৪৯) আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি হচ্ছি ক্ষমাশীল, অতি দয়ালু। (১৫. আল হিজর : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنَّ عَذَابِي هُوَ ٱلۡعَذَابُ ٱلۡأَلِيمُ ٥٠
(৫০) আর ইহাও জানিয়ে দিন যে, আমার শাস্তি হচ্ছে যন্ত্রনাদায়ক। (১৫. আল হিজর : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَبِّئۡهُمۡ عَن ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٥١
(৫১) আপনি তাদেরকে ইব্রাহীমের অতিথিদের কথা শুনিয়ে দিন। (১৫. আল হিজর : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা