শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَقَدۡ جَعَلۡنَا فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ ١٦
(১৬) অবশ্যই আমি আকাশের মাঝে নক্ষত্র তৈরী করেছি আর আমি তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। (১৫. আল হিজর : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحَفِظۡنَٰهَا مِن كُلِّ شَيۡطَٰنٖ رَّجِيمٍ ١٧
(১৭) আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে সংরক্ষিত করে রেখেছি। (১৫. আল হিজর : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا مَنِ ٱسۡتَرَقَ ٱلسَّمۡعَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ مُّبِينٞ ١٨
(১৮) তবে কেউ চুরি করে কিছু শোনার চেষ্টা করলে এক উজ্জ্বল উল্কাপিন্ড তাকে ধাওয়া করে। (১৫. আল হিজর : ১৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ شَيۡءٖ مَّوۡزُونٖ ١٩
(১৯) আমি পৃথিবীকে বিস্তৃত করেছি, তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছি আর আমি তার মধ্যে প্রত্যেক বস্তু সুপরিমিত ভাবে উৎপন্ন করেছি। (১৫. আল হিজর : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسۡتُمۡ لَهُۥ بِرَٰزِقِينَ ٢٠
(২০) আমি তোমাদের জন্যে পৃথিবীতে জীবিকার উপকরন সৃষ্টি করছি আর তাদের জন্যেও সৃষ্টি করেছি, যাদেরকে তোমরা জীবিকা দাও না। (১৫. আল হিজর : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن مِّن شَيۡءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٖ مَّعۡلُومٖ ٢١
(২১) এমন কোনো বস্তু নেই যার ভান্ডার আমার কাছে নেই আর আমি তা নির্ধারিত পরিমাণে অবতীর্ণ করি। (১৫. আল হিজর : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَرۡسَلۡنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَسۡقَيۡنَٰكُمُوهُ وَمَآ أَنتُمۡ لَهُۥ بِخَٰزِنِينَ ٢٢
(২২) আমি পানিপূর্ণ বাতাস পাঠাই। তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি। তারপর আমি তোমাদেরকে এ পানি পান করাই। তোমাদের সাধ্য নেই যে, তোমরা এই পানি সঞ্চয় করে রাখবে। (১৫. আল হিজর : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ ٢٣
(২৩) নিশ্চয় আমি জীবন দান করি ও মৃত্যু দান করি আর আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী। (১৫. আল হিজর : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَقۡدِمِينَ مِنكُمۡ وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَـٔۡخِرِينَ ٢٤
(২৪) যারা তোমাদের আগে চলে গেছে, আমি তাদেরকে জানি এবং যারা পেছনে রয়ে গেছে আমি তাদেরকেও জানি। (১৫. আল হিজর : ২৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنَّ رَبَّكَ هُوَ يَحۡشُرُهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ ٢٥
(২৫) নিশ্চয় আপনার প্রভু তাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। (১৫. আল হিজর : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ ٢٦
(২৬) অবশ্যই আমি মানুষকে পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি। (১৫. আল হিজর : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡجَآنَّ خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ مِن نَّارِ ٱلسَّمُومِ ٢٧
(২৭) আর আমি মানুষ সৃষ্টির আগে জ্বিনদেরকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি। (১৫. আল হিজর : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ ٢٨
(২৮) আপনার প্রভু যখন ফেরেশতাদেরকে বললেন, “নিশ্চয় আমি মানুষকে পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করবো। (১৫. আল হিজর : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ ٢٩
(২৯) যখন আমি তাকে ঠিকঠাক করে নিবো আর আমি তার মধ্যে আমার আত্মা ফুকেঁ দিবো, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেয়ো।” (১৫. আল হিজর : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ ٣٠
(৩০) তখন ফেরেশতারা সবাই সমবেত ভাবে সেজদা করলো, (১৫. আল হিজর : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ ٣١
(৩১) কিন্তু ইবলীস ব্যতীত, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো। (১৫. আল হিজর : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা