শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


১৫) الحجر - আল হিজর (প্রস্তরময় পথ)
আয়াতঃ ৯৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ وَقُرۡءَانٖ مُّبِينٖ ١
(১) আলিফ, লাম, র। এই সকল বাণী সমূহ হচ্ছে আল্লাহর গ্রন্থ ও সুস্পষ্ট কুরআনের বাণী। (১৫. আল হিজর : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ كَانُواْ مُسۡلِمِينَ ٢
(২) কোনো এক সময় এমন আসবে, যখন অবিশ্বাসীরা আকাঙ্ক্ষা করবে যে, যদি তারা মুসলিম হয়ে যেতো। (১৫. আল হিজর : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَرۡهُمۡ يَأۡكُلُواْ وَيَتَمَتَّعُواْ وَيُلۡهِهِمُ ٱلۡأَمَلُۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ٣
(৩) আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং পার্থিব জীবনের আশা আকাঙ্ক্ষা তাদেরকে ভুলিয়ে রাখুক। সুতরাং শীঘ্রই তারা প্রকৃত সত্যকে জেনে নিবে। (১৫. আল হিজর : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٞ مَّعۡلُومٞ ٤
(৪) আমি যে জনপদকেই ধ্বংস করেছি, ঐ ধ্বংসের জন্যে একটি নির্দিষ্ট সময় লিখিত ছিলো। (১৫. আল হিজর : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ ٥
(৫) কোনো জাতি তার ধ্বংসের নির্দিষ্ট সময় দ্রুত অথবা বিলম্বিত করতে পারে না। (১৫. আল হিজর : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ يَٰٓأَيُّهَا ٱلَّذِي نُزِّلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ إِنَّكَ لَمَجۡنُونٞ ٦
(৬) তারা বলে, “হে ঐ ব্যক্তি, যার প্রতি উপদেশ গ্রন্থ কুরআন অবতীর্ণ হয়েছে, অবশ্যই আপনি একজন উম্মাদ। (১৫. আল হিজর : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّوۡمَا تَأۡتِينَا بِٱلۡمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٧
(৭) আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, তবে কেনো আপনি আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না?” (১৫. আল হিজর : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا نُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلۡحَقِّ وَمَا كَانُوٓاْ إِذٗا مُّنظَرِينَ ٨
(৮) আমি ফেরেশতাদেরকে সত্য নির্দেশ ও মীমাংসা দিয়ে অবতীর্ণ করি। আর তখন এই অবিশ্বাসীদেরকে অবকাশ দেওয়া হবে না। (১৫. আল হিজর : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا ٱلذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ ٩
(৯) নিশ্চয় আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ কুরআন অবতীর্ণ করেছি আর অবশ্যই আমি নিজেই এর সংরক্ষক। (১৫. আল হিজর : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي شِيَعِ ٱلۡأَوَّلِينَ ١٠
(১০) অবশ্যই আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসূল প্রেরণ করেছিলাম। (১৫. আল হিজর : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ١١
(১১) তাদের কাছে এমন কোনো রসূল আসেননি, যাদের সাথে তারা উপহাস করেনি। (১৫. আল হিজর : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ نَسۡلُكُهُۥ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ١٢
(১২) এইভাবে আমি এ ধরনের আচরণ অপরাধীদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেই, (১৫. আল হিজর : ১২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَا يُؤۡمِنُونَ بِهِۦ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ ١٣
(১৩) যেনো অবিশ্বাসীরা আল্লাহর প্রতি বিশ্বাস না করে। পূর্ববর্তী লোকদের মধ্যে এমন রীতিই চলে আসছে। (১৫. আল হিজর : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّواْ فِيهِ يَعۡرُجُونَ ١٤
(১৪) আমি যদি তাদের সামনে আকাশের কোনো দরজা খুলেও দেই আর তার মধ্যে তারা দিনভর আরোহণ করতে থাকে, (১৫. আল হিজর : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَالُوٓاْ إِنَّمَا سُكِّرَتۡ أَبۡصَٰرُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٞ مَّسۡحُورُونَ ١٥
(১৫) তবুও তারা একথাই বলবে যে, “নিশ্চয় আমাদের চোখে ধাঁধা লেগেছে, বরং আমরা যাদুগ্রস্ত সম্প্রদায়।” (১৫. আল হিজর : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা