শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


تُؤۡتِيٓ أُكُلَهَا كُلَّ حِينِۭ بِإِذۡنِ رَبِّهَاۗ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٢٥
(২৫) ঐ পবিত্র গাছ তার প্রভুর নির্দেশে প্রত্যেক মুহুর্তে ফল দান করে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন, যেনো তারা চিন্তা করে। (১৪. ইব্রাহীম : ২৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٖ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجۡتُثَّتۡ مِن فَوۡقِ ٱلۡأَرۡضِ مَا لَهَا مِن قَرَارٖ ٢٦
(২৬) আর খারাপ বাক্যের উপমা হলো খারাপ গাছের মতো। এ খারাপ গাছকে মাটির উপর থেকে সহজেই উপড়ে ফেলা যায়। এ খারাপ গাছের কোন স্থিতি নেই। (১৪. ইব্রাহীম : ২৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَۚ وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ ٢٧
(২৭) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ পার্থিব জীবনে ও পরকালে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। আর আল্লাহ অন্যায়কারীদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা, তাই করে থাকেন। (১৪. ইব্রাহীম : ২৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُواْ نِعۡمَتَ ٱللَّهِ كُفۡرٗا وَأَحَلُّواْ قَوۡمَهُمۡ دَارَ ٱلۡبَوَارِ ٢٨
(২৮) আপনি কি তাদের দিকে দেখেননি, যারা আল্লাহর অনুগ্রহের পরিবর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করে আর তাদের জাতিকে দোযখের ঘরে নামিয়ে দেয়? (১৪. ইব্রাহীম : ২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

جَهَنَّمَ يَصۡلَوۡنَهَاۖ وَبِئۡسَ ٱلۡقَرَارُ ٢٩
(২৯) তারা দোযখের ঘরে প্রবেশ করবে আর দোযখ কতই না নিকৃষ্ট বাসস্থান। (১৪. ইব্রাহীম : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلُواْ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلُّواْ عَن سَبِيلِهِۦۗ قُلۡ تَمَتَّعُواْ فَإِنَّ مَصِيرَكُمۡ إِلَى ٱلنَّارِ ٣٠
(৩০) তারা আল্লাহর জন্যে সমকক্ষ স্থির করেছে, যেনো তারা মানুষকে তাঁর পথ থেকে পথভ্রষ্ট করতে পারে। আপনি বলুন, “তোমরা মজা উপভোগ করে নাও। তারপর নিশ্চয় তোমাদেরকে আগুনের দিকেই ফিরে যেতে হবে।” (১৪. ইব্রাহীম : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل لِّعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خِلَٰلٌ ٣١
(৩১) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আপনি আমার এমন বান্দাদেরকে বলে দিন, তারা নামায প্রতিষ্ঠিত করুক ও আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, ঐ জীবিকা থেকে তারা ঐ দিন আসার আগেই গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক, যে দিন এমন হবে যে, তার মধ্যে কোনো বেচা-কেনা থাকবে না আর কোনো বন্ধুত্বও থাকবে না। (১৪. ইব্রাহীম : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡفُلۡكَ لِتَجۡرِيَ فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡأَنۡهَٰرَ ٣٢
(৩২) তিনিই আল্লাহ, যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। তারপর তিনি এ পানি দ্বারা তোমাদের জন্যে জীবিকা স্বরূপ বিভিন্ন ফল উৎপন্ন করেন। তিনি জাহাজকে তোমাদের অধীন করে দিয়েছেন, যেনো তাঁর আদেশে সমুদ্রের মাঝে জাহাজ চলাচল করে। আর তিনি নদী সমূহকে তোমাদের অধীন করে দিয়েছেন। (১৪. ইব্রাহীম : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ دَآئِبَيۡنِۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ ٣٣
(৩৩) আর তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়েছেন, উভয়ই অবিরাম এক নিয়মে চলমান। আর তিনি রাত ও দিনকে তোমাদের কাজে লাগিয়েছেন। (১৪. ইব্রাহীম : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা