শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ ١٩
(১৯) আপনি কি দেখেননি যে, আল্লাহ নভোমন্ডল ও ভুমন্ডলকে যথাযথ ভাবে সৃষ্টি করেছেন? তিনি যদি ইচ্ছা করেন, তাহলে তোমাদেরকে সরিয়ে দিতে পারেন ও এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। (১৪. ইব্রাহীম : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ ٢٠
(২০) আর এটি আল্লাহর পক্ষে মোটেই কঠিন কাজ নয়। (১৪. ইব্রাহীম : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَرَزُواْ لِلَّهِ جَمِيعٗا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا مِنۡ عَذَابِ ٱللَّهِ مِن شَيۡءٖۚ قَالُواْ لَوۡ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيۡنَٰكُمۡۖ سَوَآءٌ عَلَيۡنَآ أَجَزِعۡنَآ أَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِن مَّحِيصٖ ٢١
(২১) তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন দুর্বলেরা তাদেরকে বলবে যারা অহঙ্কার করতো, “নিশ্চয় আমরা তো তোমাদের অনুগামী ছিলাম, সুতরাং তোমরা কি আল্লাহর শাস্তির কিছু অংশ আমাদের থেকে সরিয়ে নিতে পারো?” ঐ অহঙ্কারীরা বলবে, “আল্লাহ যদি আমাদেরকে সৎপথে পরিচালিত করতেন, তবে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম। আমরা এখন ধৈর্য্যধারণ করি বা না করি আমাদের জন্যে সবই সমান। আমাদের জন্যে এখন কোনো মুক্তি নেই।” (১৪. ইব্রাহীম : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ ٱلشَّيۡطَٰنُ لَمَّا قُضِيَ ٱلۡأَمۡرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمۡ وَعۡدَ ٱلۡحَقِّ وَوَعَدتُّكُمۡ فَأَخۡلَفۡتُكُمۡۖ وَمَا كَانَ لِيَ عَلَيۡكُم مِّن سُلۡطَٰنٍ إِلَّآ أَن دَعَوۡتُكُمۡ فَٱسۡتَجَبۡتُمۡ لِيۖ فَلَا تَلُومُونِي وَلُومُوٓاْ أَنفُسَكُمۖ مَّآ أَنَا۠ بِمُصۡرِخِكُمۡ وَمَآ أَنتُم بِمُصۡرِخِيَّ إِنِّي كَفَرۡتُ بِمَآ أَشۡرَكۡتُمُونِ مِن قَبۡلُۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٢٢
(২২) যখন সব কাজের মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান বলবে, “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য অঙ্গীকার দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলাম। তারপর আমি তোমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছি। তোমাদের উপরে তো আমার কোনো ক্ষমতা ছিলো না, তবে কেবল মাত্র এ ব্যতীত যে, আমি তোমাদেরকে ডেকেছিলাম, তারপর তোমরা আমার প্রতি সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমাকে দোষ দিও না, বরং তোমরা তোমাদের নিজেদেরকেই দোষ দাও। আজ আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। আর তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে আল্লাহর সাথে যে অংশী করেছিলে, নিশ্চয় আমি তা অস্বীকার করি।” নিশ্চয় যারা অন্যায়কারী তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। (১৪. ইব্রাহীম : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُدۡخِلَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذۡنِ رَبِّهِمۡۖ تَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٌ ٢٣
(২৩) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করানো হবে, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়, তারা সেখানে তাদের প্রভুর অনুমতিক্রমে স্থায়ীভাবে থাকবে। সেখানে তাদের সম্ভাষণ হবে, “তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক।” (১৪. ইব্রাহীম : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَ كَيۡفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا كَلِمَةٗ طَيِّبَةٗ كَشَجَرَةٖ طَيِّبَةٍ أَصۡلُهَا ثَابِتٞ وَفَرۡعُهَا فِي ٱلسَّمَآءِ ٢٤
(২৪) আপনি কি লক্ষ্য করেননি যে, আল্লাহ পবিত্র বাক্য সম্পর্কে কেমন উপমা বর্ণনা করেছেন, পবিত্র বাক্য হলো পবিত্র গাছের মতো। ঐ পবিত্র গাছের শিকড় মজবুত এবং তার শাখা আকাশের মধ্যে বিস্তৃত। (১৪. ইব্রাহীম : ২৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা