শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَسۡتَ مُرۡسَلٗاۚ قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡ وَمَنۡ عِندَهُۥ عِلۡمُ ٱلۡكِتَٰبِ ٤٣
(৪৩) যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা বলে, “আপনি আল্লাহর রসূল নন।” আপনি বলুন, “আমার ও তোমাদের মধ্যে সাক্ষী রূপে আল্লাহই যথেষ্ট আর ঐ ব্যক্তি সাক্ষীরূপে যথেষ্ট, যার কাছে ধর্ম গ্রন্থের জ্ঞান রয়েছে।” (১৩. আর রাদ : ৪৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

১৪) إبراهيم - ইব্রাহীম (রসূল ইব্রাহীম আলাইহিস সাল্লাম)
আয়াতঃ ৫২
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ١
(১) আলিফ, লাম, র। কুরআন একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেনো আপনি মানুষকে তাদের প্রভু আল্লাহর অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে ও মহা শক্তিশালী, প্রশংসিত আল্লাহর পথে নিয়ে আসেন। (১৪. ইব্রাহীম : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَوَيۡلٞ لِّلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٖ شَدِيدٍ ٢
(২) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই আল্লাহর জন্যে। আর তোমরা জেনে রেখো যে, অবিশ্বাসীদের জন্যে কঠিন শাস্তির বিপদ রয়েছে। (১৪. ইব্রাহীম : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يَسۡتَحِبُّونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجًاۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ ٣
(৩) যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে বেশী ভালোবাসে ও আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করে ও আল্লাহর পথে বক্রতা অনুসন্ধান করে, এরাই বিভ্রান্তির মধ্যে রয়েছে আর তারা আল্লাহর পথকে ভুলে গিয়ে বহু দূরে পড়ে আছে। (১৪. ইব্রাহীম : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٤
(৪) আমি সকল রসূলকে তাঁর স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি, যেনো তিনি তাদের জন্যে আল্লাহর বাণীকে সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে পারেন। তারপর আল্লাহ যাকে ইচ্ছা, পথভ্রষ্ট করেন ও যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। বস্তুত তিনি মহা শক্তিশালী, প্রজ্ঞাময়। (১৪. ইব্রাহীম : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنۡ أَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرۡهُم بِأَيَّىٰمِ ٱللَّهِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ ٥
(৫) অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে প্রেরণ করেছিলাম, এই বলে যে, “আপনি আপনার স্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনুন। আর আপনি তাদেরকে আল্লাহর অনুগ্রহ ও শাস্তির দিনগুলোর মাধ্যমে উপদেশ দিন।” নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে প্রত্যেক ধৈর্য্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্যে নিদর্শন রয়েছে। (১৪. ইব্রাহীম : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা