(১৬) আপনি বলুন, “কে নভোমন্ডল ও ভূমন্ডলের প্রভু?” আপনি বলুন, “আল্লাহ।” আপনি বলুন, “তবে কি তোমরা তাঁকে ছেড়ে দিয়ে, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছো, যারা তাদের নিজেদের জন্যে কোনো লাভ করতে সক্ষম নয় আর ক্ষতি করতেও সক্ষম নয়?” আপনি বলুন, “অন্ধ ও চক্ষুষ্মান কি একসমান অথবা অন্ধকার ও আলো কি একসমান?” অথবা তারা কি আল্লাহর এমন অংশীদার স্থির করেছে, যারা তাঁর সৃষ্টির মতো সৃষ্টি করেছে, ফলে তাদের কাছে উভয়ের সৃষ্টি, প্রকৃত স্রষ্টা সম্পর্কে সন্দেহ ঘটিয়েছে? আপনি বলুন, “আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা আর তিনি হচ্ছেন একক, পরাক্রমশালী।” (১৩. আর রাদ : ১৬)
- ব্যাখ্যা