শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَٰبَنِيَّ ٱذۡهَبُواْ فَتَحَسَّسُواْ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَاْيۡـَٔسُواْ مِن رَّوۡحِ ٱللَّهِۖ إِنَّهُۥ لَا يَاْيۡـَٔسُ مِن رَّوۡحِ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡكَٰفِرُونَ ٨٧
(৮৭) হে আমার ছেলেরা! তোমরা যাও, তারপর ইউসুফ ও তাঁর ভাইকে খোঁজ করো এবং তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী সে আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না, তবে তারা ব্যতীত, যারা অবিশ্বাসী সম্প্রদায়।” (১২. ইউসূফ : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا دَخَلُواْ عَلَيۡهِ قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ مَسَّنَا وَأَهۡلَنَا ٱلضُّرُّ وَجِئۡنَا بِبِضَٰعَةٖ مُّزۡجَىٰةٖ فَأَوۡفِ لَنَا ٱلۡكَيۡلَ وَتَصَدَّقۡ عَلَيۡنَآۖ إِنَّ ٱللَّهَ يَجۡزِي ٱلۡمُتَصَدِّقِينَ ٨٨
(৮৮) তারপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছালো, তখন তারা বললো, “হে আযীয! আমাদেরকে ও আমাদের পরিবারকে বিপদ স্পর্শ করেছে এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। সুতরাং আপনি আমাদেরকে পুরোপুরি খাদ্য শস্য বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন। নিশ্চয় আল্লাহ দানশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন।” (১২. ইউসূফ : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ هَلۡ عَلِمۡتُم مَّا فَعَلۡتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذۡ أَنتُمۡ جَٰهِلُونَ ٨٩
(৮৯) ইউসুফ বললেন, “তোমাদের জানা আছে কি, যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছিলে, যখন তোমরা অজ্ঞ ছিলে?” (১২. ইউসূফ : ৮৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِيۖ قَدۡ مَنَّ ٱللَّهُ عَلَيۡنَآۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ٩٠
(৯০) তারা বললো, “তবে আপনিই কি ইউসুফ?” তিনি বললেন, “হাঁ, আমিই ইউসুফ এবং বীন ইয়ামীন আমার সহোদর ভাই। অবশ্যই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় আল্লাহ এমন সৎকর্মীদের প্রতিদান বিনষ্ট করেন না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও ধৈর্য্যধারণ করে।” (১২. ইউসূফ : ৯০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيۡنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ ٩١
(৯১) তারা বললো, “আল্লাহর শপথ! অবশ্যই আমাদের উপরে আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছেন এবং নিশ্চয় আমরাই অপরাধী ছিলাম।” (১২. ইউসূফ : ৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَا تَثۡرِيبَ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَۖ يَغۡفِرُ ٱللَّهُ لَكُمۡۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ٩٢
(৯২) ইউসুফ বললেন, “আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আর তিনি সব দয়াময়ের চাইতে অধিক দয়াময়। (১২. ইউসূফ : ৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱذۡهَبُواْ بِقَمِيصِي هَٰذَا فَأَلۡقُوهُ عَلَىٰ وَجۡهِ أَبِي يَأۡتِ بَصِيرٗا وَأۡتُونِي بِأَهۡلِكُمۡ أَجۡمَعِينَ ٩٣
(৯৩) তোমরা আমার এ জামাটি নিয়ে পিতার নিকটে যাও। তারপর এটি আমার পিতার মুখের উপরে রেখো, এতে তাঁর দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো।” (১২. ইউসূফ : ৯৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَمَّا فَصَلَتِ ٱلۡعِيرُ قَالَ أَبُوهُمۡ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَۖ لَوۡلَآ أَن تُفَنِّدُونِ ٩٤
(৯৪) যখন যাত্রীদল মিশর থেকে কিনানের দিকে রওয়ানা হলো, তখন তাদের পিতা ইয়াকুব বললেন, “যদি তোমরা আমাকে উন্মাদ না ভাবো তবে আমি বলি যে, নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।” (১২. ইউসূফ : ৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ تَٱللَّهِ إِنَّكَ لَفِي ضَلَٰلِكَ ٱلۡقَدِيمِ ٩٥
(৯৫) উপস্থিত লোকেরা বললো, “আল্লাহর শপথ! আপনি অবশ্যই আপনার পুরাতন ভ্রান্তির মধ্যেই রয়েছেন।” (১২. ইউসূফ : ৯৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা