শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَقۡدُمُ قَوۡمَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَأَوۡرَدَهُمُ ٱلنَّارَۖ وَبِئۡسَ ٱلۡوِرۡدُ ٱلۡمَوۡرُودُ ٩٨
(৯৮) ফিরআউন কিয়ামতের দিন তার জাতির আগে থাকবে আর সে তাদেরকে দোযখের আগুনে নামিয়ে দিবে। যেখানে তাদেরকে নামানো হবে, অবশ্যই সেই আগুনের গর্ত অতি নিকৃষ্ট হবে। (১১. হুদ : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِۦ لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ بِئۡسَ ٱلرِّفۡدُ ٱلۡمَرۡفُودُ ٩٩
(৯৯) এই পৃথিবীর মধ্যে এবং কিয়ামতের দিনে তাদের পিছনে অভিশাপ রয়েছে। যে দোযখ পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হবে, তা কতই না নিকৃষ্ট পুরস্কার হবে! (১১. হুদ : ৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيۡكَۖ مِنۡهَا قَآئِمٞ وَحَصِيدٞ ١٠٠
(১০০) এই হচ্ছে জনপদ সমূহের কিছু সংবাদ, যা আমি আপনার কাছে বর্ণনা করলাম। এগুলোর মধ্যে কোনটি এখনও বর্তমান দাঁড়িয়ে আছে আর কোনটির শিকড় কেটে ফেলা হয়েছে। (১১. হুদ : ১০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡۖ فَمَآ أَغۡنَتۡ عَنۡهُمۡ ءَالِهَتُهُمُ ٱلَّتِي يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَيۡءٖ لَّمَّا جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَمَا زَادُوهُمۡ غَيۡرَ تَتۡبِيبٖ ١٠١
(১০১) আমি তাদের প্রতি অন্যায় করিনি, কিন্তু তারা তাদের নিজেদের প্রতিই অন্যায় করেছিলো। সুতরাং যখন আপনার প্রভুর শাস্তির আদেশ তাদের উপরে এসে পৌঁছালো, তখন তাদের ঐ সকল দেবতারা তাদের জন্যে সামান্যতম কোনো কাজে আসেনি, যাদেরকে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে আহবান করতো। আর তারা তাদের নিজেদের জন্যে ধ্বংস ব্যতীত অন্য কিছুই বৃদ্ধি করেনি। (১১. হুদ : ১০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَذَٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِيَ ظَٰلِمَةٌۚ إِنَّ أَخۡذَهُۥٓ أَلِيمٞ شَدِيدٌ ١٠٢
(১০২) যখন কোনো জনপদ অন্যায়কারী হয়ে যায়, তখন আপনার প্রভুর তাদেরকে এইভাবেই পাকড়াও করেন। নিশ্চয় তাঁর পাকড়াও খুবই বেদনাদায়ক, বড়ই কঠিন। (১১. হুদ : ১০২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّمَنۡ خَافَ عَذَابَ ٱلۡأٓخِرَةِۚ ذَٰلِكَ يَوۡمٞ مَّجۡمُوعٞ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوۡمٞ مَّشۡهُودٞ ١٠٣
(১০৩) নিশ্চয় এ সকল ঘটনা সমূহের মধ্যে তার জন্যে নিদর্শন রয়েছে, যে ব্যক্তি পরকালের শাস্তিকে ভয় করে। এই কিয়ামত মানুষকে তাঁর নিকট সমবেত করার দিন হবে আর এই কিয়ামত মানুষের সকল কাজের সাক্ষ্যদানের দিন হবে। (১১. হুদ : ১০৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٖ مَّعۡدُودٖ ١٠٤
(১০৪) যদি একটি নির্ধারিত সময়ের প্রতিশ্রুতি না থাকতো, তবে আমি এ শাস্তিকে বিলম্ব করতাম না। (১১. হুদ : ১০৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَأۡتِ لَا تَكَلَّمُ نَفۡسٌ إِلَّا بِإِذۡنِهِۦۚ فَمِنۡهُمۡ شَقِيّٞ وَسَعِيدٞ ١٠٥
(১০৫) যখন বিচারের দিনটি আসবে, তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। সুতরাং এই সকল মানুষের মধ্যে কেউ হবে হতভাগ্য আর কেউ হবে সৌভাগ্যবান। (১১. হুদ : ১০৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَأَمَّا ٱلَّذِينَ شَقُواْ فَفِي ٱلنَّارِ لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَشَهِيقٌ ١٠٦
(১০৬) সুতরাং তাদের ক্ষেত্রে, যারা হতভাগ্য হবে, তারা আগুনের মধ্যে থাকবে, সেখানে তাদের জন্যে আর্তনাদ ও চিৎকার থাকবে। (১১. হুদ : ১০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۚ إِنَّ رَبَّكَ فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٠٧
(১০৭) যতক্ষণ নভোমন্ডল ও ভূমন্ডল বিদ্যমান থাকবে, ততদিন তারা ঐ দোযখের মধ্যে চিরকাল থাকবে, তবে যদি না, আপনার প্রভু তাদের জন্যে অন্য কিছু ইচ্ছা করেন। নিশ্চয় আপনার প্রভু তাই করে থাকেন, যা তিনি ইচ্ছা করেন। (১১. হুদ : ১০৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُواْ فَفِي ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۖ عَطَآءً غَيۡرَ مَجۡذُوذٖ ١٠٨
(১০৮) আর তাদের ক্ষেত্রে, যারা সৌভাগ্যবান হবে, তারা বেহেশতের মধ্যে থাকবে। যতক্ষণ নভোমন্ডল ও ভূমন্ডল বিদ্যমান থাকবে, ততদিন তারা ঐ বেহেশতের মধ্যে চিরকাল থাকবে, তবে যদি না, আপনার প্রভু তাদের জন্যে অন্য কিছু ইচ্ছা করেন। বেহেশতের মধ্যে আল্লাহর দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। (১১. হুদ : ১০৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা