শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَتۡ يَٰوَيۡلَتَىٰٓ ءَأَلِدُ وَأَنَا۠ عَجُوزٞ وَهَٰذَا بَعۡلِي شَيۡخًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عَجِيبٞ ٧٢
(৭২) সারা বললেন, “হায় আমার আফসোস! আমি কি সন্তান জন্ম দিবো, যখন আমি বৃদ্ধা হয়ে গেছি আর এ আমার স্বামীও যে বৃদ্ধ? নিশ্চয় এটি একটি আশ্চর্য ব্যাপার।” (১১. হুদ : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أَتَعۡجَبِينَ مِنۡ أَمۡرِ ٱللَّهِۖ رَحۡمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيۡكُمۡ أَهۡلَ ٱلۡبَيۡتِۚ إِنَّهُۥ حَمِيدٞ مَّجِيدٞ ٧٣
(৭৩) ফেরেশতারা সারাকে বললো, “আপনি কি আল্লাহর নির্দেশ সম্পর্কে অবাক হচ্ছেন? হে ইব্রাহীমের গৃহের অধিবাসীরা, আল্লাহর অনুগ্রহ ও তাঁর কল্যাণ আপনাদের উপরে রয়েছে। নিশ্চয় আল্লাহ হচ্ছেন প্রশংসিত, সন্মানিত।” (১১. হুদ : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا ذَهَبَ عَنۡ إِبۡرَٰهِيمَ ٱلرَّوۡعُ وَجَآءَتۡهُ ٱلۡبُشۡرَىٰ يُجَٰدِلُنَا فِي قَوۡمِ لُوطٍ ٧٤
(৭৪) তারপর যখন ইব্রাহীমের ভয় দূর হলো এবং তাঁর কাছে সুসংবাদ এলো, তখন তিনি আমার সাথে লূতের জাতি সম্পর্কে তর্ক শুরু করলেন। (১১. হুদ : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ إِبۡرَٰهِيمَ لَحَلِيمٌ أَوَّٰهٞ مُّنِيبٞ ٧٥
(৭৫) নিশ্চয় ইব্রাহীম ছিলেন অতি সহনশীল, কোমল হৃদয়ের অধিকারী ও আল্লাহ অভিমুখী। (১১. হুদ : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓإِبۡرَٰهِيمُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَآۖ إِنَّهُۥ قَدۡ جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَإِنَّهُمۡ ءَاتِيهِمۡ عَذَابٌ غَيۡرُ مَرۡدُودٖ ٧٦
(৭৬) আমি বললাম, “হে ইব্রাহীম! তুমি এ ধারণা থেকে বিরত হও। নিশ্চয় তোমার প্রভুর নির্দেশ এসে গেছে। নিশ্চয় তাদের উপরে এমন শাস্তি আসবে, যে শাস্তিকে কেউ প্রতিহত করতে পারবে না।” (১১. হুদ : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗا وَقَالَ هَٰذَا يَوۡمٌ عَصِيبٞ ٧٧
(৭৭) যখন আমার ফেরেশতারা লূতের কাছে আসলো, তখন তিনি তাদের ব্যাপারে দুচিন্তাগ্রস্ত হলেন এবং তিনি তাদেরকে রক্ষা করার ব্যাপারে অসহায় বোধ করলেন। লূত বললেন, “আজ এ অতি কঠিন দিন!” (১১. হুদ : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَآءَهُۥ قَوۡمُهُۥ يُهۡرَعُونَ إِلَيۡهِ وَمِن قَبۡلُ كَانُواْ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِۚ قَالَ يَٰقَوۡمِ هَٰٓؤُلَآءِ بَنَاتِي هُنَّ أَطۡهَرُ لَكُمۡۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ فِي ضَيۡفِيٓۖ أَلَيۡسَ مِنكُمۡ رَجُلٞ رَّشِيدٞ ٧٨
(৭৮) লূতের জাতির লোকেরা উদভ্রান্ত হয়ে তাঁর কাছে এলো। আগে থেকেই তারা কুকর্মে লিপ্ত ছিলো। লূত বললেন, “হে আমার জাতি! এরা আমার জাতির কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্যে বিয়ে করার ব্যাপারে অধিক পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই?” (১১. হুদ : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ لَقَدۡ عَلِمۡتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنۡ حَقّٖ وَإِنَّكَ لَتَعۡلَمُ مَا نُرِيدُ ٧٩
(৭৯) লূতের জাতির লোকেরা বললো, “তুমি অবশ্যই জানো যে, তোমার জাতির কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নেই। আর আমরা কি চাই, নিশ্চয় তুমি তা ভালো করেই জানো।” (১১. হুদ : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَوۡ أَنَّ لِي بِكُمۡ قُوَّةً أَوۡ ءَاوِيٓ إِلَىٰ رُكۡنٖ شَدِيدٖ ٨٠
(৮০) লূত বললেন, “যদি এমন হতো যে, তোমাদেরকে বাধা দেওয়ার শক্তি আমার থাকতো, অথবা আমি যদি কোনো সূদৃঢ় আশ্রয় পেতাম!” (১১. হুদ : ৮০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالُواْ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓاْ إِلَيۡكَۖ فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٌ إِلَّا ٱمۡرَأَتَكَۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمۡۚ إِنَّ مَوۡعِدَهُمُ ٱلصُّبۡحُۚ أَلَيۡسَ ٱلصُّبۡحُ بِقَرِيبٖ ٨١
(৮১) ফেরেশতারা বললো, “হে লূত! নিশ্চয় আমরা আপনার প্রভুর প্রেরিত দূত। তারা কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবে না। সুতরাং আপনি আপনার পরিবারসহ রাতের এই প্রহরের মধ্যে যাত্রা করুন। আপনাদের মধ্যে কেউ যেনো পিছনে ফিরে না তাকায়। তবে আপনার স্ত্রী আপনাদের সাথে যাবে না, নিশ্চয় আপনার স্ত্রীর উপরেও ঐ শাস্তি আসবে, যে শাস্তি এই পাপিদের উপরে আসবে। নিশ্চয় তাদের নির্ধারিত সময় হচ্ছে ভোর বেলা। ভোর কি খুব নিকটে নয়?” (১১. হুদ : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা