শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيۡسَ مِنۡ أَهۡلِكَۖ إِنَّهُۥ عَمَلٌ غَيۡرُ صَٰلِحٖۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۖ إِنِّيٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ ٤٦
(৪৬) আল্লাহ বললেন, “হে নূহ! নিশ্চয় কেনান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয় সে তার কাজকর্মে সৎকর্মশীল নয়। সুতরাং আমার কাছে তুমি ঐ সম্পর্কে প্রার্থনা করো না, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে, তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ো না।” (১১. হুদ : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ إِنِّيٓ أَعُوذُ بِكَ أَنۡ أَسۡـَٔلَكَ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞۖ وَإِلَّا تَغۡفِرۡ لِي وَتَرۡحَمۡنِيٓ أَكُن مِّنَ ٱلۡخَٰسِرِينَ ٤٧
(৪৭) নূহ বললেন, “হে আমার প্রভু! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে, আপনার কাছে এমন প্রার্থনা করা হতে, যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।” (১১. হুদ : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قِيلَ يَٰنُوحُ ٱهۡبِطۡ بِسَلَٰمٖ مِّنَّا وَبَرَكَٰتٍ عَلَيۡكَ وَعَلَىٰٓ أُمَمٖ مِّمَّن مَّعَكَۚ وَأُمَمٞ سَنُمَتِّعُهُمۡ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ ٤٨
(৪৮) বলা হলো, “হে নূহ! তোমার উপরে ও যারা তোমার সাথে রয়েছে, সেই জাতির উপরে তুমি আমার পক্ষ থেকে আশীর্বাদ নিয়ে ও শান্তির সাথে অবতরণ করো। ভবিষ্যতে এমন জাতিরাও হবে যাদেরকে আমি জীবিকা দিবো, তারপর যদি তারা অবাধ্যতা করে, তবে আমার পক্ষ থেকে বেদনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে।” (১১. হুদ : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تِلۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهَآ إِلَيۡكَۖ مَا كُنتَ تَعۡلَمُهَآ أَنتَ وَلَا قَوۡمُكَ مِن قَبۡلِ هَٰذَاۖ فَٱصۡبِرۡۖ إِنَّ ٱلۡعَٰقِبَةَ لِلۡمُتَّقِينَ ٤٩
(৪৯) এসব হচ্ছে অদৃশ্য সম্পর্কে সংবাদ, যা আমি আপনার কাছে ওহী করছি। এর আগে এসব সংবাদ সম্পর্কে আপনার এবং আপনার জাতির জানা ছিলো না। সুতরাং আপনি ধৈর্য্যধারণ করুন। নিশ্চয় পরহেযগারদের জন্যেই শুভ পরিণাম রয়েছে। (১১. হুদ : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۖ إِنۡ أَنتُمۡ إِلَّا مُفۡتَرُونَ ٥٠
(৫০) আমি আদ জাতির প্রতি, তাদের ভাই হূদকে প্রেরণ করেছিলাম। হূদ বলেছিলেন, “হে আমার জাতি! তোমরা আল্লাহর উপাসনা করো, তোমাদের জন্যে তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আমি তো দেখছি যে, তোমরা মিথ্যা রচনাকারী। (১১. হুদ : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱلَّذِي فَطَرَنِيٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ٥١
(৫১) হে আমার জাতি! আমি এ আহবানের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল মাত্র আল্লাহর কাছে ব্যতীত অন্য কারো কাছেই নেই, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবে কি তোমরা আল্লাহর বাণীকে বুঝবে না? (১১. হুদ : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَٰقَوۡمِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا وَيَزِدۡكُمۡ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمۡ وَلَا تَتَوَلَّوۡاْ مُجۡرِمِينَ ٥٢
(৫২) হে আমার জাতি! তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তাঁর দিকেই তোমরা ফিরে এসো। তিনি আকাশকে তোমাদের প্রতি বৃষ্টি ধারাসহ প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপরে আরো শক্তি বাড়িয়ে দিবেন। তোমরা আল্লাহর বিধান থেকে অপরাধী হয়ে ফিরে যেও না।” (১১. হুদ : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ يَٰهُودُ مَا جِئۡتَنَا بِبَيِّنَةٖ وَمَا نَحۡنُ بِتَارِكِيٓ ءَالِهَتِنَا عَن قَوۡلِكَ وَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ ٥٣
(৫৩) তারা বললো, “হে হূদ! তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসোনি। আমরা তোমার কথার কারণে আমাদের দেবতাদেরকে পরিত্যাগ করবো না। আর আমরা তোমার প্রতি কখনোই বিশ্বাসী হবো না। (১১. হুদ : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা