শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَيَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مَالًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۚ إِنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ ٢٩
(২৯) আর হে আমার জাতি! এ আহবানের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান আল্লাহর কাছে ব্যতীত অন্য করো কাছেই নেই। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, তাদেরকে আমি তাড়িয়েও দিবো না। নিশ্চয় তারা তাদের প্রভুর সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমি তোমাদেরকে দেখছি যে, তোমরা একটি অজ্ঞ জাতির মতো আচরণ করছো। (১১. হুদ : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَٰقَوۡمِ مَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِن طَرَدتُّهُمۡۚ أَفَلَا تَذَكَّرُونَ ٣٠
(৩০) আর হে আমার জাতি! আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই, তাহলে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রক্ষা করবে? তবে কি তোমরা ভেবে দেখবে না? (১১. হুদ : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ إِنِّي مَلَكٞ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزۡدَرِيٓ أَعۡيُنُكُمۡ لَن يُؤۡتِيَهُمُ ٱللَّهُ خَيۡرًاۖ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا فِيٓ أَنفُسِهِمۡ إِنِّيٓ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ٣١
(৩১) আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ধনভান্ডার রয়েছে। আর আমি অদৃশ্য সম্পর্কেও জানি না। আর আমি বলি না যে, নিশ্চয় আমি একজন ফেরেশতা। আর তোমাদের চোখে যাদেরকে তোমরা নগণ্য ভাবো, তাদের সম্পর্কে আমি বলি না যে, আল্লাহ কখনো তাদেরকে কল্যাণ দান করবেন না। আল্লাহ ঐ সম্পর্কে ভালো ভাবেই জানেন, যা কিছু তাদের অন্তরের মধ্যে আছে। আমি তাদেরকে তাড়িয়ে দিলে তখন আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।” (১১. হুদ : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ يَٰنُوحُ قَدۡ جَٰدَلۡتَنَا فَأَكۡثَرۡتَ جِدَٰلَنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٣٢
(৩২) তারা বললো, “হে নূহ! তুমি অবশ্যই আমাদের সঙ্গে তর্ক করেছো, ফলে তুমি আমাদের সঙ্গে তর্ক বাড়িয়ে তুলেছো। সুতরাং তুমি যদি সত্যবাদী হও, তবে তুমি আমাদের কাছে ঐ শাস্তিকে নিয়ে এসো, যে শাস্তি সম্পর্কে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছো।” (১১. হুদ : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّمَا يَأۡتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ ٣٣
(৩৩) নূহ বললেন, “কেবল মাত্র আল্লাহই তোমাদের উপরে ঐ শাস্তিকে নিয়ে আসবেন, যদি তিনি ইচ্ছা করেন। আর তোমরা ঐ শাস্তিকে ব্যর্থ করতে পারবে না। (১১. হুদ : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَنفَعُكُمۡ نُصۡحِيٓ إِنۡ أَرَدتُّ أَنۡ أَنصَحَ لَكُمۡ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغۡوِيَكُمۡۚ هُوَ رَبُّكُمۡ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٣٤
(৩৪) আল্লাহ যদি চান যে, তিনি তোমাদেরকে বিভ্রান্ত করবেন, তাহলে আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না, যদিও আমি চাই যে, আমি তোমাদেরকে উপদেশ দেই। তিনিই তোমাদের প্রভু আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে।” (১১. হুদ : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَعَلَيَّ إِجۡرَامِي وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تُجۡرِمُونَ ٣٥
(৩৫) অথবা আরবের অবিশ্বাসীরা কি বলে যে, “মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কুরআনকে রচনা করেছেন?” আপনি বলুন, “যদি আমি এ কুরআনকে রচনা করে থাকি, তবে আমার উপরেই আমার অপরাধ হবে। আর তোমরা যে সব অপরাধ করছো, ঐ সব অপরাধ থেকে আমি দায়মুক্ত।” (১১. হুদ : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤۡمِنَ مِن قَوۡمِكَ إِلَّا مَن قَدۡ ءَامَنَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦
(৩৬) নূহের কাছে ওহী প্রেরণ করা হলো যে, “আপনার জাতির মধ্যে যে ব্যক্তি ইতিমধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে সে ব্যতীত, অন্যরা কখনো আল্লাহর প্রতি বিশ্বাস করবে না। সুতরাং তারা যা করছে, আপনি ঐ কারণে দুঃখ করবেন না। (১১. হুদ : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ ٣٧
(৩৭) আমার চোখের সামনে ও আমার ওহী অনুযায়ী আপনি জাহাজ তৈরী করুন। আর জালেমদের সম্পর্কে আমার কাছে আবেদন করবেন না। নিশ্চয় তারা নিমজ্জিত হবে।” (১১. হুদ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা