শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَوۡلَا كَانَتۡ قَرۡيَةٌ ءَامَنَتۡ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوۡمَ يُونُسَ لَمَّآ ءَامَنُواْ كَشَفۡنَا عَنۡهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ٩٨
(৯৮) সুতরাং সকল জনপদ কেনো এমন হলো না যে, তারা আল্লাহর প্রতি এমন সময় বিশ্বাস করতো, যখন তাদের সেই বিশ্বাস তাদেরকে উপকার করতে পারতো? অবশ্য ইউনুসের সম্প্রদায় এর ব্যতীক্রম ছিলো। যখন তারা আল্লাহর প্রতি বিশ্বাস করলো, তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি সরিয়ে নিয়েছিলাম এবং তাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিয়েছিলাম। (১০. ইউনুস : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ شَآءَ رَبُّكَ لَأٓمَنَ مَن فِي ٱلۡأَرۡضِ كُلُّهُمۡ جَمِيعًاۚ أَفَأَنتَ تُكۡرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُواْ مُؤۡمِنِينَ ٩٩
(৯৯) আপনার প্রভু আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে যারা পৃথিবীর মধ্যে আছে, তাদের সবাই একসঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাস করতো। সুতরাং আপনি কি এরপরেও মানুষের উপরে চাপ প্রয়োগ করবেন, যে পর্যন্ত না, তারা বিশ্বাসী হয়? (১০. ইউনুস : ৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تُؤۡمِنَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَجۡعَلُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ ١٠٠
(১০০) কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে, আল্লাহর অনুমতি ব্যতীত সে আল্লাহর প্রতি বিশ্বাস করবে। যারা আল্লাহর বাণীকে বুঝে না, আল্লাহ তাদের উপরে অবিশ্বাসের অপবিত্রতা চাপিয়ে দেন। (১০. ইউনুস : ১০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلِ ٱنظُرُواْ مَاذَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَا تُغۡنِي ٱلۡأٓيَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ١٠١
(১০১) আপনি বলুন, “তোমরা তাকিয়ে দেখো, নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে কি নিদর্শন রয়েছে।” অবিশ্বাসী জাতির জন্যে কোনো নিদর্শন এবং কোনো ভীতি প্রর্দশন কোনো কাজে আসে না। (১০. ইউনুস : ১০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَهَلۡ يَنتَظِرُونَ إِلَّا مِثۡلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِهِمۡۚ قُلۡ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ١٠٢
(১০২) তবে কি আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্যে তারা তাদের পূর্বের লোকেরা যে রকম দিন প্রত্যক্ষ করেছিলো, সে রকম দিনের অপেক্ষা করছে? আপনি বলুন “সুতরাং তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি।” (১০. ইউনুস : ১০২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيۡنَا نُنجِ ٱلۡمُؤۡمِنِينَ ١٠٣
(১০৩) তারপর আমি রসূলগণকে ও বিশ্বাসীদেরকে উদ্ধার করি। এইভাবেই আমি আমার উপরে দায়িত্ব রেখেছি যে, আমি বিশ্বাসীদেরকে উদ্ধার করবো। (১০. ইউনুস : ১০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي شَكّٖ مِّن دِينِي فَلَآ أَعۡبُدُ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنۡ أَعۡبُدُ ٱللَّهَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُمۡۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ١٠٤
(১০৪) আপনি বলুন, “ওহে মানব জাতি! তোমরা যদি আমার ধর্ম সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো, তবে তোমরা জেনে রেখো যে, আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের উপাসনা করো, আমি তাদের উপাসনা করি না। কিন্তু আমি কেবল মাত্র আল্লাহর উপাসনা করি, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আর আমি আদিষ্ট হয়েছি যে, আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাই।” (১০. ইউনুস : ১০৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنۡ أَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٠٥
(১০৫) আর আপনি বলুন আমি আদিষ্ট হয়েছি যে, “আপনার চেহারাকে একনিষ্ঠ ভাবে ধর্মের প্রতি প্রতিষ্ঠিত রাখুন। আর আপনি কখনো অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। (১০. ইউনুস : ১০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَدۡعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَۖ فَإِن فَعَلۡتَ فَإِنَّكَ إِذٗا مِّنَ ٱلظَّٰلِمِينَ ١٠٦
(১০৬) আর আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে এমন কাউকে ডাকবেন না, যে দেবতা আপনার কোনো উপকারও করে না ও আপনার কোনো ক্ষতিও করে না। কেননা আপনি যদি তা করেন, তাহলে নিশ্চয় আপনি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।” (১০. ইউনুস : ১০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা