শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ ٧٩
(৭৯) ফিরআউন বললো, “তোমরা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে আমার কাছে নিয়ে এসো।” (১০. ইউনুস : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ٨٠
(৮০) তারপর যখন জাদুকররা এলো, তখন মূসা তাদেরকে বললেন, “তোমরা যা কিছু নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।” (১০. ইউনুস : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ ٨١
(৮১) তারপর যখন তারা লাঠি ও রশি নিক্ষেপ করলো, তখন মূসা বললেন, “যা কিছু তোমরা এনেছো তা সবই জাদু। নিশ্চয় আল্লাহ এ জাদুকে শীঘ্রই ব্যর্থ করে দিবেন। আল্লাহ অবাধ্যদের কাজকে সফল হতে দেন না।” (১০. ইউনুস : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ ٨٢
(৮২) আল্লাহ তাঁর স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্যে পরিণত করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। (১০. ইউনুস : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ ٨٣
(৮৩) কিন্তু ফিরআউন ও তার পরিষদবর্গের নির্যাতনের ভয়ের কারণে, মূসার জাতির কিছু সংখ্যক যুবক ব্যতীত অন্য কেউ মূসার প্রতি বিশ্বাস করেনি। নিশ্চয় ফিরআউন দেশের মধ্যে প্রভাবশালী ছিলো ও সে সীমালঙ্ঘনকারী ছিলো। (১০. ইউনুস : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ ٨٤
(৮৪) মূসা বললেন, “হে আমার জাতি! তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকো ও তোমরা মুসলমান হয়ে থাকো, তবে তোমরা তাঁর উপরেই নির্ভর করো।” (১০. ইউনুস : ৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَالُواْ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٨٥
(৮৫) মূসার জাতি বললো, “আমরা আল্লাহর উপরেই নির্ভর করছি। হে আমাদের প্রভু! আমাদেরকে এই অত্যাচারী জাতির পরীক্ষার পাত্র বানাবেন না। (১০. ইউনুস : ৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ٨٦
(৮৬) আর আমাদেরকে আপনি আপনার দয়ার মাধ্যমে অবিশ্বাসী জাতি থেকে উদ্ধার করুন।” (১০. ইউনুস : ৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوتٗا وَٱجۡعَلُواْ بُيُوتَكُمۡ قِبۡلَةٗ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ٨٧
(৮৭) আমি মূসা ও তাঁর ভাইয়ের প্রতি ওহী প্রেরণ করলাম যে, “তোমরা তোমাদের জাতির জন্যে মিশরে ঘর বানাও। তোমরা তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাবে। তোমরা নামায প্রতিষ্ঠা করো। আর তোমরা বিশ্বাসীদেরকে বেহেশতের সুসংবাদ দাও।” (১০. ইউনুস : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٨٨
(৮৮) মূসা বললেন, “হে আমাদের প্রভু! নিশ্চয় আপনি ফিরআউন ও তার পরিষদবর্গকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করেছেন। হে আমাদের প্রভু! আপনি কি তাদেরকে এজন্যেই সম্পদ দান করেছেন যে, তারা মানুষকে আপনার পথ থেকে পথভ্রষ্ট করবে। হে আমাদের প্রভু! আপনি তাদের সম্পদকে ধ্বংস করে দিন এবং তাদের অন্তরগুলোকে কাঠোর করে দিন, যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি বিশ্বাস না করে, যতক্ষণ পর্যন্ত না, তারা বেদনাদায়ক শাস্তি দেখে নেয়।” (১০. ইউনুস : ৮৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা