(৭১) আপনি তাদের কাছে নূহের কাহিনী বর্ণনা করুন। যখন নূহ তাঁর জাতিকে বলেছিলেন, “হে আমার জাতি! পৃথিবীতে আমার বসবাস করা এবং আল্লাহর বাণী দ্বারা তোমাদেরকে আমার উপদেশ দান করা, যদি তোমাদের উপরে দুঃসহ মনে হয়, তাহলে আল্লাহর উপরেই আমি নির্ভর করছি। সুতরাং তোমরা তোমাদের কাজ ও তোমাদের অংশী দেবতাদেরকে সমবেত করে নাও। তারপর যেনো তোমাদের অন্তরে তোমাদের কাজের বিষয়ে কোনো সংশয় না থাকে। তারপর তোমরা আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং তোমরা আমাকে সামান্যতম অবকাশ দিও না। (১০. ইউনুস : ৭১)
- ব্যাখ্যা
(৭২) তারপরও যদি তোমরা আল্লাহর বিধান থেকে ফিরে যাও, তবে তোমরা জেনে রেখো যে, আমি তোমাদের কাছ থেকে এ আহবানের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাইনি। আমার পারিশ্রমিক আল্লাহর কাছে রয়েছে। আমাকে আদেশ করা হয়েছে আমি যেনো আল্লাহর প্রতি অনুগত হয়ে যাই।” (১০. ইউনুস : ৭২)
- ব্যাখ্যা
(৭৩) কিন্তু তারা নূহকে মিথ্যাবাদী বললো। সেইজন্যে আমি তাঁকে ও তাঁর সঙ্গে জাহাজের মধ্যে যারা ছিলো তাদেরকে উদ্ধার করেছিলাম। আমি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছিলাম। আর আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিলো। সুতরাং আপনি চেয়ে দেখুন, তাদের পরিণাম কেমন হয়েছিলো, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিলো! (১০. ইউনুস : ৭৩)
- ব্যাখ্যা
(৭৪) তারপর আমি নূহের পরে রসূলদেরকে তাঁদের জাতির প্রতি পাঠিয়ে ছিলাম। সুতরাং ঐ রসূলগণ তাদের কাছে স্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে এসেছিলেন। কিন্তু তারা যা ইতিপূর্বে মিথ্যা বলেছে, সেই বিষয়ে তারা বিশ্বাস করার জন্যে প্রস্তুত ছিলো না। এইভাবে আমি সীমালঙ্ঘন-কারীদের হৃদয়ের উপর মোহর মেরে দেই। (১০. ইউনুস : ৭৪)
- ব্যাখ্যা
(৭৫) তারপর আমি রসূলদের পরে মূসা ও হারূনকে আমার নিদর্শন সহকারে ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে পাঠিয়ে ছিলাম। কিন্তু তারা অহঙ্কার করেছিলো ও তারা একটি অপরাধী জাতি ছিলো। (১০. ইউনুস : ৭৫)
- ব্যাখ্যা
(৭৭) মূসা বললেন, “তোমরা কি সত্যের ব্যাপারে একথা বলছো, যখন সত্য নিদর্শন তোমাদের কাছে এলো? এ সত্য নিদর্শন কি জাদু? অথচ যারা জাদুকর, তারা কখনোই সফল হতে পারে না।” (১০. ইউনুস : ৭৭)
- ব্যাখ্যা
(৭৮) তারা বললো, “তুমি কি আমাদেরকে ঐ পথ থেকে ফিরিয়ে দিতে এসেছো, যে পথের উপরে আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে পেয়েছি আর যেনো তোমরা দুইজন এ দেশের মধ্যে সর্দারী পেতে পারো? সুতরাং তোমাদের দুইজনের প্রতি আমরা কখনোই বিশ্বাসী হবো না।” (১০. ইউনুস : ৭৮)
- ব্যাখ্যা