(৬৪) তাদের জন্যে এই পার্থিব জীবনে ও পরকালে সুসংবাদ রয়েছে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এ সুসংবাদই হচ্ছে মহা সাফল্য। (১০. ইউনুস : ৬৪)
- ব্যাখ্যা
, হাদিস
(৬৫) অবিশ্বাসীদের কথা আপনাকে যেনো দুঃখ না দেয়। নিশ্চয় সম্মান ও শক্তি সম্পূর্ণ রূপে আল্লাহর হাতেই রয়েছে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (১০. ইউনুস : ৬৫)
- ব্যাখ্যা
(৬৬) তোমরা মনে রেখো যে, নিশ্চয় নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে যারা আছে, তারা আল্লাহর অধীনে রয়েছে? যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অংশীদের উপাসনা করে, তারা আল্লাহকে অনুসরণ করে না। তারা অনুমান ব্যতীত কোনো কিছুরই অনুসরণ করে না। আর তারা মিথ্যা ব্যতীত কোনো কিছুই বলে না। (১০. ইউনুস : ৬৬)
- ব্যাখ্যা
(৬৭) তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্যে রাতকে সৃষ্টি করেছেন, যেনো তোমরা রাতের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো আর দিনকে দেখার উপযোগী করে বানিয়েছেন। নিশ্চয় এর মধ্যে ঐ জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা কুরআনকে মনোযোগ দিয়ে শুনে থাকে। (১০. ইউনুস : ৬৭)
- ব্যাখ্যা
(৬৮) তারা বলে, “আল্লাহ একটি পুত্র গ্রহণ করেছেন।” বরং, তিনি পবিত্র, অমুখাপেক্ষী। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সেই সব কিছুই তাঁর জন্যেই অনুগত। এ বিষয়ের কোনো সনদ তোমাদের নিকট নেই যে, আল্লাহর একটি পুত্র রয়েছে। তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলো, যা তোমরা জানো না? (১০. ইউনুস : ৬৮)
- ব্যাখ্যা
(৭০) পার্থিব জীবনের উপভোগ সামান্যই, তারপর আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। তখন আমি তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো, যেহেতু তারা আমার প্রতি অবিশ্বাস করেছিলো। (১০. ইউনুস : ৭০)
- ব্যাখ্যা